বাড়ি পিছু পাঁচ হাজার, কাটমানি ফেরত চেয়ে ঘেরাও দুই তৃণমূল নেতা, দেখুন ভিডিও

বাড়ি পিছু পাঁচ হাজার, কাটমানি ফেরত চেয়ে ঘেরাও দুই তৃণমূল নেতা, দেখুন ভিডিও

Published : Jun 20, 2019, 02:27 PM IST
  • কাটমানি ফেরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
  • তার পরেই বীরভূমে বিক্ষোভ সাধারণ মানুষের
  • দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও
  • সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে দুর্নীতি

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বীরভূমের ইলামবাজারে দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে কাটমানি ফেরত চাইলেন গ্রামবাসীরা। বুধবার বীরভূমের ইলামবাজারের শ্রীচন্দ্রপুর গ্রামে দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করলেন গ্রামবাসীরা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করার জন্য সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে গ্রামবাসীদের থেকে কাটমানি নিয়েছিলেন ওই দুই নেতা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গ্রামের যে সমস্ত গরিব মানুষ পেয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য উত্তম বাউড়ি এবং তৃণমূল বুথ সভাপতি রাজীব আকুর।

যদিও পুরো ঘটনা অস্বীকার করেছেন এলাকার তৃণমূল সদস্য উত্তম বাউরি। অন্য অভিযুক্ত রাজীব আকুরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ দিনই বীরভূমের সাঁইথিয়াতে এক তৃণমূল কাউন্সিলরের বাড়িও ঘেরাও করেন সাধারণ মানুষ। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ