মাঠে পাঁচিল দেওয়ার কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, ভাঙচুর চলল বিশ্বভারতীতে

মাঠে পাঁচিল দেওয়ার কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, ভাঙচুর চলল বিশ্বভারতীতে

Published : Aug 17, 2020, 07:46 PM IST
  • পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে পৌষমেলার মাঠ
  • প্রতিবাদে ভাঙচুর চলল বিশ্বভারতীতে
  • ধিক্কার মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ
  • ধুন্ধুমার কাণ্ড শান্তিনিকেতনে

খোলা মাঠে কি আর পৌষমেলা হবে না? বিশ্বভারতীর মেলার মাঠটি ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তেজনা পারদ চড়ছিল। প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে সোমবার ধুন্ধুমার কাণ্ড ঘটল শান্তিনিকেতনে। সকালে বোলপুর পোস্ট অফিস থেকে ধিক্কার মিছিলে পা মেলান হাজার দশেক মানুষ। মিছিলের প্রথমসারিতে ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরি, বোলপুরের কাউন্সিলর শেখ ওমর-সহ আরও অনেকে। 

মিছিল যখন বিশ্বভারতীর মেলার মাঠে কাছে পৌঁছয়, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। নির্বিচারে শুরু হয়ে যায় ভাঙচুর। পাঁচিল নির্মাণের সামগ্রী, এমনকী ঠিকাদারের অস্থায়ী অফিসের চেয়ার-টেবিল-ফ্যান সবই ভেঙে দেন বিক্ষোভকারীরা। বাদ যায়নি মেলার মাঠের স্থানীয় বাতিস্তম্ভগুলিও। নিরাপত্তাজনিত কারণে আপাতত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি জানানো হবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকেও।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ