মণীশ শুক্লা খুনে লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এক নজরে দেখে নিন কি বললেন তিনি

মণীশ শুক্লা খুনে লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এক নজরে দেখে নিন কি বললেন তিনি

Published : Oct 05, 2020, 07:55 PM IST
  • রবিবার রাতে খুন হয়েছেন বিজেপি নেতা মণীশ শুক্লা
  • টিটাগড় থানার সামনে খুন হন তিনি
  • এবার তাই নিয়েই প্রতিক্রিয়া লকেট চ্যাট্টোপাধ্যায়ের
  • এক নজরে দেখে নিন কি বললেন তিনি

বিজেপি নেতা মণীশ শুক্লার খুন নিয়ে ইতিমধ্যেই বিজেপিরা বিক্ষোভ শুরু করেছেন। শুধু তাই নয় ঘটনায় আঙুল উঠছে তৃণমূলের দিকে। প্রসঙ্গত, রবিবার রাতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। ঘটনার সময় টিটাগড় থানার সামনে একটা চায়ের দোকানে বসে ছিলেন তিনি। সেই সময়েই দু'জন দুষ্কৃতি বাইকে করে এসে তাঁর ওপর এলোপাথারি গুলি চালায়। গুড়তর জখম অবস্থায় তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোট এলাকা। সেই সঙ্গেই সেখানে শুরু হয়ে যায় বিজেপি নেতাদের বিক্ষোভ। খুনের ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূলের পোশা গুন্ডারাই খুন করেছে বলে অভিযোগ। এই মণীশ ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং -এর অন্যতম বিশ্বস্ত লোক ছিলেন। এছাড়াও তিনি নানা সামাজিক কাজ কর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। আর সেই কারণেই এক রকম ব্যারাকপুরের দাদা হয়ে উঠেছিলেন তিনি। সেই মণীশ শুক্লার আকস্মীক প্রয়াণে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সোমবার ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি। আর এই ঘটনা নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর কথায় এই সব কিছুর পেছনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোষা গুন্ডারাই এমন করছেন বলে তাঁর অভিযোগ। শুধু তাই নয় পুলিশও যুক্ত আছে এই ঘটনার সঙ্গে, এমনটাই জানাচ্ছেন তিনি। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।  

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ