এনআরসি আতঙ্কে রাজ্যে জোড়া মৃত্যু,দু' লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার, দেখুন ভিডিও

এনআরসি আতঙ্কে রাজ্যে জোড়া মৃত্যু,দু' লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার, দেখুন ভিডিও

Published : Sep 20, 2019, 08:16 PM IST
  • দিল্লি থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনআরসি নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
     

প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দিল্লি থেকে ফিরেই এনআরসি নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অসমে রাজ্য সরকারের চুক্তির কারণেই এনআরসি কার্যকর করা হয়েছে। কিন্তু বাংলায় তা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। শুধু তাই নয়, যতদিন তাঁর সরকার ক্ষমতায় আছে, ততদিন বাংলায় কোনওভাবেই এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অযথা এনআরসি নিয়ে গুজবে কান দিতেও নিষেধ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'হাত দিলে আগে আমার গায়ে হাত দিতে হবে। তার পরে রাজ্যের মানুষ।'

এ দিনই বালুরঘাট এবং জলপাইগুড়িতে এনআরসি আতঙ্কে দু' জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের পরিবারকে রাজ্যের তরফে দু' লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো যে কোনও একটি সরকারি নথিতে নাম থাকা মানেই তা নাগরিকত্বের প্রমাণ। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ