রাসমণি ঘাটে সম্পন্ন হল মণীশ শুক্লার শেষকৃত্য, এক নজরে দেখে নিন সেই ভিডিও

রাসমণি ঘাটে সম্পন্ন হল মণীশ শুক্লার শেষকৃত্য, এক নজরে দেখে নিন সেই ভিডিও

Published : Oct 06, 2020, 02:53 PM ISTUpdated : Oct 06, 2020, 02:54 PM IST
  • রাসমণি ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল মণীশ শুক্লার 
  • পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় তাঁর দেহ
  • সোমবার প্রথমে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

রবিবার রাতে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি নেতা মণীশ শুক্লার। তার পর থেকেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এই ঘটনায় বারবার আঙুল উঠেছে তৃণমূলের দিকেই। আর সেই সব টানাপোড়েন কাটিয়ে অবশেষে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর। ময়না তদন্তের পর পুলিশি নিরাপত্তায় তাঁর মরদেহ নিয়ে শোক মিছিল করেন বিজেপির সদস্যরা। খড়দহ, টিটাগড়ে হয় তাঁর শোক মিছিল। তাঁর শোক মিছিলে সামিল হন অর্জু সিং থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতা মন্ত্রীরা। এর পর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তার খড়দহের বাড়িতে। হাজার মানুষের ভিড় ছিল সেই সময় সেখানে। তার পর তাঁর নিথর দেহ নিয়ে রাসমণি ঘাটে। সেখানেই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ইতিমধ্যেই তাঁর মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা।         

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ