তাঁর সাংসদ এলাকায় অশ্লীল নাচ নয়, ক্ষুব্ধ মিমির কড়া বার্তা, দেখুন ভিডিও

তাঁর সাংসদ এলাকায় অশ্লীল নাচ নয়, ক্ষুব্ধ মিমির কড়া বার্তা, দেখুন ভিডিও

Published : Jul 01, 2019, 05:34 PM IST
  • ভাঙড়ে আয়োজন করা হয় অশ্লীল নাচের আসর
  • অভিযোগের তির তৃণমূলের দিকে
  • সেই ঘটনারই নিন্দায় মিমি চক্রবর্তী
  • কড়া বার্তা দিলেন দলীয় কর্মীদের
     

ভাঙড়ে অশ্লীল নাচের ঘটনা যে তিনি কোনওভাবেই সমর্থন করেন না, তা স্পষ্ট করে দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। একই সঙ্গে মিমি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটা তিনি নিশ্চিত করবেন। তাঁর আরও দাবি, গোটা ঘটনার কথা জানতেন না ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামও। বিষয়টি নিয়ে আরাবুলের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন মিমি। প্রসঙ্গত কয়েক দিন আগেই তৃণমূলের বিজয়োৎসব পালন করতে ভাঙড়ে অশ্লীল নাচের আসর বসান শাসক দলের কয়েকজন স্থানীয় নেতা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়, গ্রেফতার করা হয় তৃণমূলের তিন নেতা, কর্মীকে। 

রবিবার বারুইপুরে একটি রক্তদান শিবিরে গিয়ে মিমি বলেন, 'ঘটনার সময় আমি কলকাতায় ছিলাম না। আমি বা আরাবুল ভাই কেউই ঘটনার কথা জানতামও না। আমাদের না জানিয়ে কিছু করলে তো আমাদের হাতে কিছু থাকে না। ওনাদের সাংসদ নিজেই যে একজন মহিলা, সেটা অন্তত মাথায় রাখা উচিত ছিল। কিন্তু এটা খুব নিন্দনীয় ঘটনা। আমরা এটা কখনওই সমর্থন করি না, এবং ভবিষ্যতে যাতে না হয় সেটা আমি নিশ্চিত করব।' ঘটনার সঙ্গে জড়িত দলের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।  

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ