সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস নেই মমতার, সরাসরি চ্যালেঞ্জ মুকুলের

সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস নেই মমতার, সরাসরি চ্যালেঞ্জ মুকুলের

Published : Jul 13, 2019, 02:49 PM IST
  • সব্যসাচী দত্ত নিয়ে ফের সরব মুকুল রায়
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ
  • শুক্রবারই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছেন বিধাননগরের মেয়র

সব্যসাচী দত্তকে তাড়ানোর সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি তৃণমূল নেত্রীকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবারই কলকাতা হাইকোর্টে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছেন বিধাননগরের মেয়র। এই প্রসঙ্গেই মুকুল রায় শুক্রবার তৃণমূলকে নিশানা করে বলেন, 'সব্যসাচী মামলা করেছে কি না, সে বিষয়ে বিশদে কিছু আমি জানিনা। কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে, তৃণমূলের এত দুর্দশা যে সব্যসাচী বার বার দলের থেকে নিজের দূরত্ব তৈরি করলেও তাঁকে তাড়িয়ে দিতে পারছে না তৃণমূল কংগ্রেস। আমি চ্যালেঞ্জ করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত নেই সব্যসাচীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার।' সব্যসাচী দত্ত বার বারই স্বীকার করেছেন, মুকুল রায় তাঁকে পরামর্শ দিয়েছেন। তবে সব্যসাচীকে পরামর্শ দিলেও মামলা করার বিষযে তিনি সব্যসাচীকে কোনও পরামর্শ দেননি বলেই শুক্রবার দাবি করেছেন মুকুল রায়। 

যদিও সব্যসাচী দত্তের আইনি পদক্ষেপকে গুরুত্ব না দিয়েই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে কটাক্ষ করে বলেন, সব্যসাচীর জায়গায় তিনি থাকলে অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই নৈতিকতার কথা ভেবে পদত্যাগ করতেন। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ