তৃণমূলের হয়ে কাজ করছেন মুকুল, দলবদল নিয়ে দাবি অভিষেকের, দেখুন ভিডিও

তৃণমূলের হয়ে কাজ করছেন মুকুল, দলবদল নিয়ে দাবি অভিষেকের, দেখুন ভিডিও

Published : Jul 13, 2019, 07:21 PM IST
  • মুকুল রায়কে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • তৃণমূলের হয়ে কাজ করছেন বলে দাবি
  • বিজেপি নেতার অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ


বিজেপি নেতা মুকুল রায় দাবি করে আসছিলেন, তৃণমূলের বহু বিধায়ক এবং নেতাই লোকসভা নির্বাচনে বিজেপি-র হয়ে কাজ করেছেন। এবার তার পাল্টা জবাব দিয়ে মুকুলবাবুরই অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মুকুল রায়ই বরং তৃণমূলের হয়ে কাজ করছেন। কটাক্ষ করে অভিষেক বলেন, মুকুল রায় যে তৃণমূল নেতাদের বিজেপি-তে নিয়ে যাচ্ছেন, তাঁরা আবার দশ দিনের মধ্যে পুরনো দলে ফিরে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন দাবি করেন, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যে বিধায়ক, কাউন্সিলর বা তৃণমূল নেতারা গিয়েছেন, তাঁরা আবার পুরনো দলেই ফেরার জন্য যোগাযোগ করছেন। 

এ দিন কলকাতায় মুকুল রায় দাবি করেন, মোট একশো সাতজন বিধায়ক বিজেপি-তে যোগ দিতে চলেছেন। স্বভাবতই তাঁদের মধ্যে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের। এই দাবিরই পাল্টা মুকুলবাবুকে তীব্র আক্রমণ করেন অভিষেক। কটাক্ষ করে তিনি বলেন, 'নিজের পাড়ার দশজন কাউন্সিলরকে যিনি ধরে রাখতে পারেন না, তিনি আবার একশো সাতজন বিধায়কের দলবদলের কথা বলছেন। নৈতিকতা থাকলে অন্য দলের কোনও বিধায়কের সঙ্গেই তিনি কথা বলতেন না।' প্রসঙ্গত এ দিনই তৃণমূলে ফিরেছেন বিজেপি-তে যাওয়া কাঁচরাপাড়া পুরসভার ৯ কাউন্সিলর। যার ফলে ফের ওই পুরসভা পুনর্দখল করল শাসক দল। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ