একুশে জুলাই তৃণমূলের জলসা, তীব্র কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও

একুশে জুলাই তৃণমূলের জলসা, তীব্র কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও

Published : Jul 16, 2019, 02:00 PM IST
  • একুশে জুলাই সমাবেশকে কটাক্ষ করলেন মুকুল
  • জলসা করে তৃণমূল, দাবি বিজেপি নেতার
  • শহিদ স্মরণের অনুষ্ঠানে কেন খুঁটি পুজো, প্রশ্ন তুলে কটাক্ষ

একুশে জুলাইকে তৃণমূলের বার্ষিক জলসা বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার নবদ্বীপে দলীয় একটি অনুষ্ঠানে গিয়ে এভাবেই তৃণমূলের শহিদ সমাবেশকে কটাক্ষ করলেন মুকুল রায়। তাঁর অভিযোগ, একুশে জুলাইয়ের মঞ্চের সামনে এখন থাকে বলিউড এবং টলিউডের তারকারা। আর শহিদ পরিবারের সদস্যদের ঠাঁই হয় মঞ্চের এক কোণায়। 

ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চের জন্য সোমবার খুঁটি পুজো করে কাজ শুরু করে তৃণমূল কংগ্রেস।  সেই প্রসঙ্গ টেনে মুকুল বলেন, 'গত কয়েক বছর ধরে একুশে জুলাইয়ের মঞ্চের খুঁটি পুজো করা হচ্ছে। এখন তো একুশে জুলাই জলসায় পরিণত হয়েছে। ২০১১-তে পাগলু পাগলু নাচ হয়েছে। আজকের একুশে জুলাই আর সেই একুশে জুলাই নেই।আগে তো কোনও দিন শহিদ স্মরণ করতে খুঁটি পুজো করতে হয়নি। খুঁটি পুজো হয় আনন্দ উৎসবে। একুশে জুলাইটাও এখন সেরকমই হয়ে গিয়েছে।'
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ