'বাংলার সবথেকে অশিক্ষিত মুখ্যমন্ত্রী মমতা', এনআরসি নিয়ে তীব্র কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও

'বাংলার সবথেকে অশিক্ষিত মুখ্যমন্ত্রী মমতা', এনআরসি নিয়ে তীব্র কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও

Published : Sep 15, 2019, 06:16 PM IST
  • এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুল রায়ের
  • রাজীব কুমার ইস্যুতেও নিশানা করলেন মমতাকে
     

পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। এ দিন বীরভূমে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাড়িতে গিয়ে মুকুল বলেন, 'এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলা আগে কোনওদিন দেখেনি। আমরা প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি। এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা। এনআরসি-র পুরো অর্থ কী উনি জানেন? পৃথিবীর কোনও দেশ আছে যেখানে এনআরসি নেই? মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।'

 শুধু তাই নয়, রাজীব কুমার ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মুকুল রায়। তিনি প্রশ্ন করেন, রাজীব কুমারকে আড়াল করার জন্য কেন মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? তাঁর আরও প্রশ্ন, রাজীব কুমারকে নিয়ে এত ভয়ের কী আছে? এ দিন বীরভূম থেকেই জেলা প্রশাসনের কর্তাদেরও হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়। তিনি বলেন, পনেরো মাস পরেই নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে যাবে। তখন আর এই আধিকারিকদের নির্বাচন কমিশন পদে রাখবে না বলেও সতর্ক করে দেন মুকুল। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ