লোকাল ট্রেনের সিটের নিচ থেকে আবারও উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

লোকাল ট্রেনের সিটের নিচ থেকে আবারও উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

Published : Jul 08, 2022, 09:24 PM IST

হাওড়ার ডি আর এম মনীশ জৈন জানান খবর পেয়েই তারা শিশুটির চিকিৎসার দ্রুত ব্যবস্থা করেন।অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।তার বাবা মায়ের খোঁজ পাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে।শিশুটিকে কেন ফেলে রেখে যাওয়া হলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
 

এ দেশে কন্যা সন্তানদের পরিণতি বড় মর্মান্তিক। লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান।আজ দুপুরে বামুনগছি কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই সদ্যোজাতকে।সঙ্গেসঙ্গে খবর দেওয়া হয় আর পি এফ এবং রেলের চাইল্ড লাইনে। কন্যা শিশুটিকে নিয়ে গিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন।হাওড়ার ডি আর এম মনীশ জৈন জানান খবর পেয়েই তারা শিশুটির চিকিৎসার দ্রুত ব্যবস্থা করেন।অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।তার বাবা মায়ের খোঁজ পাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে।শিশুটিকে কেন ফেলে রেখে যাওয়া হলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে।রেলের চাইল্ড লাইনের কাউন্সিলর মৌলি চক্রবর্তী জানান আর আগেও সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার হয়েছে।সেক্ষেত্রে তদন্তে দেখা গিয়েছে কন্যা সন্তান হওয়া কিংবা অবাঞ্চিত সন্তান হবার কারনে ফেলে দিয়ে চলে যাওয়া হয়।এক্ষেত্রে সেরকম কোনো কারণ থাকতে পারে। আজ উদ্ধার হওয়া শিশুটি সুস্থ হবার পর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পাঠানো হবে।সেখান থেকে যেরকম নির্দেশ দেওয়া হবে শিশুটিকে সেভাবে নিরাপদ আশ্রয়ে রাখা হবে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ