তুলির টানে পটচিত্রের আদলে সাজছে মাস্ক, এক নজরে দেখে নিন পটচিত্র মাস্ক

তুলির টানে পটচিত্রের আদলে সাজছে মাস্ক, এক নজরে দেখে নিন পটচিত্র মাস্ক

Published : Oct 03, 2020, 05:33 PM IST
  • করোনায় কাজ হারিয়েছেন অনেকেই
  • তেমনই কাজ হরিয়েছেন পটচিত্র শিল্পীরাও
  • তবে তাঁরা বসে না থেকে এখন তুলির টানে সাজাচ্ছেন মাস্ক
  • পটচিত্রের আদলেই সেখানে নতুন এক রূপ পাচ্ছে মাস্ক

করোনা মহামারির প্রভাব পড়েছে মানুষের জীবন, জীবিকা থেকে শুরু করে অর্থনীতি সব কিছুর ওপরেই। এই করোনা কাজ কেড়ে নিয়েছে বহু মানুষের। সেই দল থেকে বাদ যায়নি পটচিত্র শিল্পীরাও। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের হবিচক ও নারানচক এলাকায় বহু মানুষের রোজগারের একমাত্র উপায় ছিল পটশিল্প। মেলায় মেলার এই শিল্পর মাধ্যেমে পেট চলতো তাদের। তবে দীর্ঘ লকডাউনের ফলে সমস্ত মেলা এখন বন্ধ। আবারও কবে হবে তারও কোনও ঠিক নেই। তবে তারা বসে না থেকে এক নতুন ভবনায় তুলে ধরছে বাংলার পটচিত্রকে। করোনা আবহে মাস্ক যেন আমাদের সবসময়ের একটা অলংকার হয়ে উঠেছে। আর সেই অলংকারই এখন সাজছে তুলির টানে পটচিত্রের আদলে। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের হবিচক ও নারানচক এলাকার বাসিন্দারা তাদের রোজগারের বিকল্প পথ হিসাবে তৈরি করতে শুরু করেছিলেন মাস্ক। প্রথমে ১০-১৫ জন মিলে শুরু করেন এই কাজ। পটচিত্রে আঁকা ছবি মাস্কে ফুটিয়ে তোলায় ব্যাপক চাহিদা হয় সেই মাস্কের। এখন সেই মাস্কেরই অর্ডার আসছে শুধু পশ্চিমবঙ্গে নয় এর বাইরে ভিনরাজ্য থেকেও। গুজরাট,দিল্লী,মহারাষ্ট্র,হায়দ্রাবাদে পৌঁছে যাচ্ছে এই মাস্ক। ক্রমশই চাহিদা বাড়ছে মাস্কের। শুধু ভিন রাজ্যেই নয় বিদেশ থেকেও সাড়া পাচ্ছেন তারা। আর এখন এই মাস্ক বিদেশে পাঠানোরও ব্যবস্থা চলছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ