দিদিকে বলো-র প্রচার, ভিড়ের ভয়ে বেরোতেই পারলেন না নুসরত, দেখুন ভিডিও

দিদিকে বলো-র প্রচার, ভিড়ের ভয়ে বেরোতেই পারলেন না নুসরত, দেখুন ভিডিও

Published : Sep 13, 2019, 03:43 PM IST
  • 'দিদিকে বলো'-র প্রচারে সাংসদ নুসরত জাহান
  • ভিড়ের চাপে বেরোতে পারলেন না সাংসদ
     

অনেকটা দেরিতে 'দিদিকে বলো'-র প্রচারে এসেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ভিড়ের চাপে সাধারণ মানুষের কাছেই পৌঁছতে পারলেন না বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এ দিন বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের মঠবাড়ি জয়গ্রাম এলাকায় জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে প্রচার শুরু করেন তৃণমূল সাংসদ। কিন্তু প্রথমে স্থানীয় একটি কমিউনিটি হলে সাংবাদিক বৈঠক করলেও শেষ পর্যন্ত এলাকায় সাধারণ মানুষের কাছে আর পৌঁছতে পারেননি অভিনেত্রী সাংসদ। কারণ, নুসরত এসেছেন খবর পেয়েই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশবাহিনী।

শেষ পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতারাই 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে এলাকায় প্রচার সারেন। নুসরত বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এভাবে দেশের কোথাও কেউ ভাবেননি। সবাইকে বলব নিজেদের সুযোগ, সুবিধার কথা দিদিকে বলো-তে ফোন করে জানান।'
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ