শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়, খোলা মাঠের মাঝেই পড়াশোনা খুদে পড়ুয়াদের

শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়, খোলা মাঠের মাঝেই পড়াশোনা খুদে পড়ুয়াদের

Published : Feb 07, 2022, 04:19 PM IST

করোনা আবহে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল। সোমবার থেকে তবে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। খুদে পড়ুয়াদের কথা ভেবে খোলা মাঠের মাঝেই চলছে ক্লাস। উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রাথমিক স্কুলে দেখা গেল এমনই ছবি। মাঠের মাঝেই সোমবার চলল খুদে পড়ুয়াদের পড়াশোনা।
 

করোনা আবহে প্রাথমিক স্কুল খোলা সম্ভব হচ্ছেনা, অথচ খুদে পড়ুয়ারা শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাড়ায় শিক্ষালয় করে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদানের ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের সেই নির্দেশ মতো সোমবার উত্তর দিনাজপুর জেলায় সমস্ত প্রাথমিক স্কুল সংশ্লিষ্ট এলাকায় খোলা মাঠে শিক্ষালয়ের মাধ্যমে পাঠদান শুরু করল। এমনই এক ছবি উঠে এল রায়গঞ্জ সদর সার্কেলের পার্বতী দেবী এফ পি স্কুলে। স্কুল সংলগ্ন এলাকার মাঠে পলিথিন বিছিয়ে পাঠদান করলেন এই প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাড়াশোনার পাশাপাশি মিড ডি মিলেরও ব্য়বস্থা ছিল সেখানে। আবারও খুদে পড়ুয়ারা বহুদিন বাদে পেল মিড ডে মিলের ডিমের ঝোল আর ভাত। রাজ্য সরকারের নির্দেশ মেনে পার্বতী দেবী এফপি স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খুদে পড়ুয়াদের অভিভাবকরা। অনেক দিন বাদে যেন চেনা ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহরে। খুদে পড়ুয়াদের বইখাতা নিয়ে হুটোপুটি ছুটোছুটি উচ্ছ্বাস আর আনন্দ আবারও দেখা গেল। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ