ব্ল্যাকমেল করে ছাত্রীদের নগ্ন ছবি আদায়, বীরভূমে পুলিশের জালে কলের মিস্ত্রি, দেখুন ভিডিও

ব্ল্যাকমেল করে ছাত্রীদের নগ্ন ছবি আদায়, বীরভূমে পুলিশের জালে কলের মিস্ত্রি, দেখুন ভিডিও

Published : Jul 07, 2019, 02:25 PM IST
  • সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে বন্ধুত্ব 
  • ছাত্রীদের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল
  • এর পরে আসল নগ্ন ছবি আদায় 
  • ময়ূরেশ্বরের গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ

ভুয়ো প্রোফাইল খুলে প্রথমে স্কুল, কলেজের ছাত্রীদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব পাতানো। তার পরে ওই ছাত্রীদের ছবি ডাউনলোড করে তা বিকৃত করে নগ্ন ছবি বানিয়ে শুরু হত তাদের ব্ল্যাকমেল করা। দিনের পর দিন এমনই অপকর্মে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল বীরভূমের সিউ়ড়ি থানার পুলিশ। ধৃতের মোবাইলে বহু স্কুল , কলেজের ছাত্রীর নগ্ন ছবি উদ্ধার হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে মাদকও। অভিযুক্ত যুবকের নাম কালীপ্রসন্ন মণ্ডল। বাড়ি ময়ূরেশ্বর থানার আখনা গ্রামে। 

পুলিশ জানিয়েছে, পেশায় কলমিস্ত্রি কালীপ্রসন্ন সোশ্যাল মিডিয়ায় ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তাদের ছবি বিকৃত করে নগ্ন ছবি তৈরি করত। এর পরে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে সেই ছবিগুলো দিয়ে শুরু হতো ব্ল্যাকমেলিংয়ের পালা।  যে ছাত্রীদের সে টার্গেট করত, তাদের থেকে নিজেদের নগ্ন ছবি চাইত অভিযুক্ত যুবক। বেশ কয়েকজন ছাত্রী ভয় পেয়ে নিজেদের নগ্ন ছবি দিয়েও দিত অভিযুক্ত যুবককে। শেষ পর্যন্ত বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রবিবার নিজের বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ। ধৃত যুবক সবব অভিযোগ স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এ দিনই তাকে আদালতে তোলা হবে। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ