বর্ষায় ভয়াল বামনি ফলস, হড়পা বানে আটক ছাত্রছাত্রীকে কীভাবে উদ্ধার, দেখুন ভিডিও

বর্ষায় ভয়াল বামনি ফলস, হড়পা বানে আটক ছাত্রছাত্রীকে কীভাবে উদ্ধার, দেখুন ভিডিও

Published : Jul 26, 2019, 01:30 PM IST
  • পুরুলিয়ার বামনি ফলসের ঘটনা
  • হড়পা বানে আটকে পড়েন দুই ছাত্রছাত্রী
  • খবর পেয়ে উদ্ধার করে পুলিশ

অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে হড়পা বানে আটকে পড়া এক ছাত্রী ও ছাত্রকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই কলেজ ছাত্রীর সঙ্গে তিন কলেজ ছাত্র বৃষ্টির মধ্যেই বামনি ফলসের নীচে নেমে যান। জলের স্রোত কম থাকায় প্রথম দিকে কোনও সমস্যা হয়নি। কিন্তু আচমকা হরপা বান চলে আসায় ফলসের মাঝখানে আটকা পড়ে যান দুই ছাত্র- ছাত্রী। ঝর্নার মাঝখানে আটকে পড়েন আড়ষা থানা এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী পায়েল গরাই ও ছাত্র রাজেশ কর্মকার। শেষ পর্যন্ত ফলসের অন্যপ্রান্তে থাকা তাঁদের তিন সঙ্গী বাঘমুন্ডি থানার পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে দড়ি- সহ উদ্ধারের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। ওসি রজত চৌধুরীর তত্বাবধানে উদ্ধার করা হয় দুই ছাত্রছাত্রীকে। প্রসঙ্গত, ২০০৭ সালে অযোধ্যা পাহাড়ের একরা গ্রামের কাছে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয় তিনজনের। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ