নন্দীগ্রামে বিজেপি-র মিছিলে লাঠিচার্জ, হুমকি দিয়ে ফিরলেন দিলীপ, দেখুন ভিডিও

নন্দীগ্রামে বিজেপি-র মিছিলে লাঠিচার্জ, হুমকি দিয়ে ফিরলেন দিলীপ, দেখুন ভিডিও

Published : Jan 18, 2020, 07:40 PM IST
  • নন্দীগ্রামের পথে বিজেপি-র মিছিল আটকাল পুলিশ
  • বাধা দেওয়া হয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে
  • বাধা পেয়ে ফিরে আসতে বাধ্য হন বিজেপি রাজ্য সভাপতি
  • যেভাবেই হোক ভবিষ্যতে নন্দীগ্রাম পৌঁছবেন, দাবি দিলীপের
     

নন্দীগ্রামে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও বিজেপি রাজ্য সভাপতি হঁশিয়ারি দেন, ফের তিনি নন্দীগ্রাম আসবেন এবং সেখানে যে কোনও মূল্যে পৌঁছবেন। এ দিন নাগরিকত্ব আইনের সমর্থনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল বিজেপি-র অভিনন্দন যাত্রা। সেই সময় রেয়াপাড়ার কাছে পুলিশ ব্যারিকেড তৈরি করে বিজেপি-র মিছিল আটকায়। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী, সমর্থকরা এগনোর চেষ্টা করলে দিলী ঘোষের সামনেই পুলিশ লাঠিচার্জ করে। শেষ পর্যন্ত অবশ্য বিজেপি নেতাদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বিজেপি রাজ্য সভাপতি পরে দাবি করেন, চিঠি দিয়ে একমাস আগে জেলা পুলিশের থেকে তাঁরা মিছিলেনর অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেয়নি পুলিশ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে পুলিশ উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। ক্ষুব্ধ দিলীপ বলেন, 'ব্যারিকেড ভাঙার জন্য আমরা এখানে আসিনি। আমাদের লক্ষ্য এখানকার স্বৈরাচারী সরকারকে ভাঙা। আমাদের কর্মীরা যে আত্মত্যাগ  করছেন, বিজেপি-র পতাকা হাতে পুলিশের লাঠি খাচ্ছেন, সেটা আমরা ব্যর্থ হতে দেব না। এর পরে আমি আবার এসে নন্দীগ্রাম পৌঁছব, সে জ্যান্ত হোক বা মৃত।' কটাক্ষ করে দিলীপ আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এই নন্দীগ্রামেই পুলিশ আটকেছিল। তার পরেও সরকারের পরিবর্তন হয়েছে। আজ আমায় দিদির পুলিশ আটকাল। বাকিটা কী হচে চলেছে আপনারাই বুঝে নিন।'
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ