রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তার মাঝে উনুন জ্বেলে চলল রান্না

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তার মাঝে উনুন জ্বেলে চলল রান্না

Published : Mar 04, 2021, 08:00 PM IST
  • রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
  • তারই প্রতিবাদে রাস্তায় ফের মহিলারা
  • রাস্তার মাঝে উনুন জ্বেলে চলল প্রতিবাদ
  • রায়গঞ্জ ব্লকের মহারাজাতে দেখা গেল এমই ছবি

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে এবার রাস্তায় উনুন জ্বালিয়ে তৃণমূলের অভিনব প্রতিবাদ। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রায়গঞ্জ ব্লকের মহারাজাতে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। কর্মসূচীতে মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী পম্পা সরকার সহ গ্রামের অসংখ্য মহিলারাও এই প্রতিবাদ কর্মসূচীতে শামিল হন। রান্নার জ্বালানির দাম  বৃদ্ধিতে উনুন জ্বালিয়ে রান্না করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি পম্পা সরকার সহ অন্যান্য সদস্যরা । পাশে গ্যাসের সিলেন্ডার উল্টো করে রেখে চলে প্রতিবাদ। আন্দোলনকারীদের দাবি, গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে সেই সঙ্গেই কমেছে ভর্তুকির পরিমাণ। অতিমারির এই বছরে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। ফলে রান্না ঘরে ঢুকতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ । তাই রাস্তার ওপর কাঠের উনুন জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ