পল্লবী মৃত্যুরহস্যে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের, লিভ ইন পার্টনার সাগ্নিক ও ঐন্দিলার নাম এফআইআর-এ

পল্লবী মৃত্যুরহস্যে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের, লিভ ইন পার্টনার সাগ্নিক ও ঐন্দিলার নাম এফআইআর-এ

Published : May 16, 2022, 07:57 PM ISTUpdated : May 16, 2022, 07:58 PM IST

অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে অভিযোগ দায়ের পরিবারের। আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করল পরিবার। গড়ফা থানায় সোমবার দুপুরে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে লিভ ইন পার্টনার সাগ্নিকের নাম উল্লেখ । এছাড়াও সাগ্নিকের এক বান্ধবী ঐন্দ্রিলার নাম রয়েছে। পল্লবীর ঘাড়ে ও মুখে কালশিটে দাগের উল্লেখ অভিযোগে। নিউটাউনে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয়েছিল।

অভিনেত্রী পল্লবী দের রহস্য মৃত্যুতে দায়ের হলো আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। সোমবার গড়ফা থানায় এই অভিযোগ দায়ের করেন পল্লবীর মা। তাঁর সঙ্গে পরিবারের লোকজন। থানা থেকে বের হওয়ার সময় কোনও কথা বলতে পারেননি পল্লবীর মা। তবে, তাঁর পরিবারে একজন জানান, থানা থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে অভিযোগপত্রে পল্লবীর পরিবার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য সাগ্নিক এবং ঐন্দ্রিলার নাম নিয়েছে। সাগ্নিক ছিল পল্লবীর লিভ-ইন পার্টনার। ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের বিশেষ সম্পর্ক রয়েছে বলেও পল্লবী অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে সাগ্নিককে মদ্যপ বলেও উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে মত্ত অবস্থায় সাগ্নিক মারধর করতেন পল্লবীকে। পল্লবীর পরিবারের দাবি তাঁরা মেয়ের মৃতদেহের মুখে ও ঘাড়ে নীল কালশিটে দাগ দেখতে পেয়েছেন। পল্লবীর অনুপস্থিতিতে গড়ফার ফ্ল্যাটে ঐন্দ্রিলা ও আরও অনেক বন্ধু-বান্ধব আসত বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পল্লবীর শরীরে থাকা কালশিটে দাগ দেখে পরিবার যে এটা নিছক আত্মহত্যার ঘটনা বলে মনে করছে না তাও উল্লেখ করা হয়েছে।  
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ