শাস্তিতেও গান্ধীগিরি, বর্ধমানে অন্যদের সতর্ক করছেন ট্রাফিক আইন ভাঙা চালক, দেখুন ভিডিও

শাস্তিতেও গান্ধীগিরি, বর্ধমানে অন্যদের সতর্ক করছেন ট্রাফিক আইন ভাঙা চালক, দেখুন ভিডিও

Published : Aug 18, 2019, 07:43 PM IST
  • পূর্ব বর্ধমান জেলা পুলিশের অভিনব উদ্যোগ
  • ট্রাফিক আইন ভাঙা চালককে অভিনব শাস্তি

ট্রাফিক নিয়ম না মেনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ। অন্যান্য ক্ষেত্রে সিগনাল বাজেয়াপ্ত করে বা মোটা টাকা জরিমানা করেই চালককে শাস্তি দেয় পুলিশ। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ অবশ্য এবার অবাধ্য এক চালককে শিক্ষা দিতে তাঁকেই ট্রাফিক সচেতনতার কাজে নামাল। বর্ধমান থেকে আরামবাগগামী রাস্তায় প্রতিদিন দু' ঘণ্টা করে অন্যান্য গাড়ির চালকদের সতর্ক করছেন শেখ সইফুদ্দিন নামে ট্রাফিক আইন ভঙ্গকারী এক চালক। ২৫ দিন ধরে এই কাজটাই করতে হবে তাঁকে। গাড়ি থামিয়ে সব চালকদেরই তিনি বলছেন, ট্রাফিক আইন না মানলে তাঁর মতোই শাস্তি পেতে হবে।

আউশগ্রামের কয়রাপুরের বাসিন্দা ট্রাক চালক শেখ সইফুদ্দিন। গত ৬ অগাস্ট দ্রুত গতিতে ট্রাক নিয়ে যাচ্ছিলেন বর্ধমান আরামবাগ রোড ধরে। গাড়ির দ্রুত গতি থাকায় কর্তব্যরত সেহারাবাজার ট্রাফিক পুলিশের ওসি সুকুমার মণ্ডল সইফুদ্দিনের গাড়ি চালানোর লাইসেন্স বাজেয়াপ্ত করে। এরপর এসডিপিও অভিযুক্ত চালককে এই অভিনব শাস্তি দেন। শেখ সইফুদ্দিন নামে ওই চালক জানিয়েছেন, এই ঘটনায় তিনি বড় শিক্ষা পেয়েছেন। তিনি নিজে যেমন কখনও আর অতিরিক্ত গতিতে গাড়ি যেমন চালাবেন না, তেমনই অন্য চালকদেরও তিনি নিষেধ করবেন। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ