লাফাতে লাফাতে সাষ্টাঙ্গে প্রণাম, রেল কর্তার ভক্তিতে ঘাবড়ে গেলেন দিলীপই, দেখুন ভিডিও

লাফাতে লাফাতে সাষ্টাঙ্গে প্রণাম, রেল কর্তার ভক্তিতে ঘাবড়ে গেলেন দিলীপই, দেখুন ভিডিও

Published : Jul 07, 2019, 04:33 PM IST
  • পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ঘটনা
  • দিলীপ ঘোষকে ষষ্টাঙ্গে প্রণাম এক রেল আধিকারিকের
  • প্রথমে ঘাবড়ে যান বিজেপি রাজ্য সভাপতিও
  • রেল কর্তার আচরণের নিন্দায় সহকর্মীরাই

মাটিতে প্রায় শুয়ে পড়ে লাফাতে লাফতে তাঁর দিকে এগিয়ে আসছেন এক ব্যক্তি। প্রথমে তা দেখে নিজেই কিছুটা থতমত খেয়ে গিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন, আসলে ওভাবেই সাষ্টাঙ্গে তাঁকে প্রণাম করতে চাইছেন তাঁর এক গুণমুগ্ধ। আর তা বুঝতে পেরেই হাসি ফুটল দিলীপবাবুর মুখে। সমর্থকদেরকে হাততালি দিয়ে জয় শ্রীরাম বলার নির্দেশ দিলেন তিনি। 

রবিবার সকালে খড়্গপুরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবেই প্রণাম করে বিতর্কে জড়ালেন রেলের এক পদস্থ ইঞ্জিনিয়ার। দক্ষিণ পূর্ব রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রবীর কুমার গঙ্গোপাধ্যায়। খড়্গপুরে রেলের বাংলোয় শনিবার রাতে ছিলেন দিলীপবাবু। রবিবার সকালে রেলের একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলো থেকে বের হন তিনি। তখনই ওই কাণ্ড ঘটান রেলের ওই ইঞ্জিনিয়ার। তাঁর এই আচরণের নিন্দা করেছেন দফতরের অন্যান্য কর্মী এবং আধিকারিকরাও। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ