ইউক্রেনে ছেলে, চিন্তায় কান্নায় ভেঙে পড়লেন মা

ইউক্রেনে ছেলে, চিন্তায় কান্নায় ভেঙে পড়লেন মা

Published : Feb 26, 2022, 08:00 PM ISTUpdated : Feb 26, 2022, 08:20 PM IST

ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। সেখানেই আটকে রয়েছে ভারতের বহু পড়ুয়া। ইউক্রেনেই আটকে রয়েছে ধূপগুড়ির আশিস বিশ্বাস। সেখানে বাঙ্কারে এখন দিন কাটছে। বাইরে থেকে ভেসে বিস্ফোরণের শব্দ।

ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। সেখানেই আটকে রয়েছে ভারতের বহু পড়ুয়া। ইউক্রেনেই আটকে রয়েছে ধূপগুড়ির আশিস বিশ্বাস। সেখানে বাঙ্কারে এখন দিন কাটছে। বাইরে থেকে ভেসে বিস্ফোরণের শব্দ। আতঙ্কে দিন কাটছে সেখানে এখন তাঁদের। তাঁর সঙ্গে সেখানে বন্দি দশায় দিন কাটছে আরও অনেকেরই। তাঁদের বাঁচানোর জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা। ভিডিও করে সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। ছেলের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন আশিসের মা। প্রসঙ্গত, প্রচুর ভারতের নাগরিক ইউক্রেনে আটকে রয়েছে। তেমনভাবেই ধুপগুড়ি ব্লকের গাদং-এর কাজী পাড়ার বাসিন্দা আশিস বিশ্বাস ইউক্রেনের খারকিভ এলাকায় রয়েছে। বছর চারেক আগে ইউক্রেনের উদ্দেশে পাড়ি দেয় ধুপগুড়ির এই ছাত্র। মেডিকেল কলেজে ভর্তি হয় সে। কে জানতো ভাগ্যের এই পরিহাস, বাংকারের নিচে রাত্রি যাপন করতে হবে আশিস বিশ্বাসের। তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি, খাবারের  সঙ্গে সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যা। তার ওপর একের পর এক বোমা বিস্ফোরণের আওয়াজ। নিজেকে ঠিক ভাবে ধরে রাখতে পারছে না ধুপগুড়ির ওই ছাত্র। এই দিকে পরিবারের অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক। ভেঙে পড়েছেন পরিবারের সকলে। শনিবার ধুপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার ওই পরিবারের সঙ্গে দেখা করেন। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ