প্ল্যাটফর্মে বসেই ক্যানভাসে জাদু, রাণুর মতো কি বিখ্যাত হবেন শিবহরি, দেখুন ভিডিও

প্ল্যাটফর্মে বসেই ক্যানভাসে জাদু, রাণুর মতো কি বিখ্যাত হবেন শিবহরি, দেখুন ভিডিও

Published : Oct 18, 2019, 04:25 PM IST
  • পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনেই থাকেন শিবহরি দে
  • চিত্রশিল্পীর প্রতিভায় মুগ্ধ হবেন যে কেউ


শিবহরি দে। হাওড়া বর্ধমান মেন শাখার মেমারি স্টেশন তাঁর ঠিকানা। স্টেশনেই খাওয়া-দাওয়া, স্টেশনেই দিনযাপন। মাথায় ফেট্টি, ছেঁড়া জামা পরে বসে থাকেন স্টেশনে। হাতে আর্ট পেপার এবং পেন্সিল। কেউ সামনে বসলে অবিকল তাঁর মুখ নিমেষের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন ক্যানভাসে।  পারিশ্রমিক পঞ্চাশ টাকা হলেও অনেকেই তা দেন না। এই সামান্য রোজগারে কোনওক্রমে পেট চলে এই প্রতিভাবান শিল্পীর। কারও ফোনে  শাহরুখ খানের মতো জনপ্রিয় তারকার ছবি দেখেও অনায়াসে তা এঁকে ফেলেছেন

স্বপ্ন ছিল বড় শিল্পী হবেন। স্বপ্ন ছিল আঁকার স্কুল খুলবেন। কিন্তু সেই স্বপ্নপূরণ না হলেও ছবি আঁকা নিয়েই বেঁচে আছেন এই শিল্পী। খাবার না জুটলেও কারও কাছে হাত পেতে টাকা নেন না তিনি।  এই এলাকাতেই তাঁর জন্ম। কোন কারণে তিনি ঘরছাড়া। বছর চারেক বিভিন্ন স্টেশনে ঘুরে বেড়িয়েছেন। তবে বেশিরভাগ সময় কাটে  মেমারি স্টেশনেই। প্ল্যাটফর্ম থেকে গান গেয়ে বিখ্য়াত হয়েছেন রাণু মণ্ডল। চিত্রশিল্পী শিবহরির কি সেই সৌভাগ্য হবে!

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ