মুম্বই পাড়ি দিল কেকে-র মরদেহ, বৃহস্পতিবার ভারসোভায় শেষকৃত্য

মুম্বই পাড়ি দিল কেকে-র মরদেহ, বৃহস্পতিবার ভারসোভায় শেষকৃত্য

Published : Jun 01, 2022, 08:01 PM IST

কলকাতার পর্ব চুকিয়ে কেকে-র মরদেহ নিয়ে পরিবার উড়ে গেল মুম্বই। ভারসোভায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে শেষকৃত্য হবে। বুধবার সারারাত ভারসোভায় কেকে-র বাড়িতেই রাখা হবে মরদেহ।

কলকাতার পর্ব চুকিয়ে কেকে-র মরদেহ নিয়ে পরিবার উড়ে গেল মুম্বই। ভারসোভায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে শেষকৃত্য হবে। বুধবার সারারাত ভারসোভায় কেকে-র বাড়িতেই রাখা হবে মরদেহ। ভারসোভার পার্ক প্লাজাতে কেকে-র অ্যাপার্টমেন্ট। এখানে ১০ বছর ধরে স্ত্রী ও দুই পুত্র-কন্যাকে নিয়ে বাস করতেন কেকে। কলকাতা বিমানবন্দর পর্যন্ত মরদেহর তত্ত্বাবধানে অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। এসএসকেএম হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা বিমানবন্দরে। এর আগে এসএসকেএম হাসপাতালে কেকে-এর মরদেহর ময়না তদন্ত হয়। এসএসকেএম থেকে মরদেহ আনা হয়েছিল রবীন্দ্র সদনে। সেখানে রাজ্যের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় প্রয়াত কেকে-কে । প্রয়াত গায়ক কেকে-কে সেখানেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more