চলছে অস্ত্রোপচার, ডাক্তারদের গান শোনাচ্ছে ছ' বছরের খুদে, দেখুন ভাইরাল ভিডিও

চলছে অস্ত্রোপচার, ডাক্তারদের গান শোনাচ্ছে ছ' বছরের খুদে, দেখুন ভাইরাল ভিডিও

Published : Sep 14, 2019, 06:08 PM IST
  • সিউড়ির বাসিন্দা অনন্য চক্রবর্তী
  • ফাইমোসিসে আক্রান্ত হয় অনন্য
  • হাসপাতালে অস্ত্রোপচারের সময় গান গাইতে বলেন চিকিৎসক
  • পর পর গান শোনায় খুদে রোগী

অনন্য চক্রবর্তী। বয়স মাত্র ছ' বছর। সিউড়ি শহরের পাইকপাড়ার বাসিন্দা অনন্য মাস কয়েক ধরে ফাইমোসিস রোগে ভুগছিল। চিকিৎসককে দেখানোও হয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়া রোগ নিরাময় সম্ভব নয় বলেই জানিয়ে দেন চিকিৎসক দীপক কুমার মুখোপাধ্যায়। ছেলে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, তার জন্য চিকিৎসকের পরামর্শেই ভরসা রাখেন অনন্যর বাবা- মা। সেই মতোই চারদিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনন্যকে। সেখানেই তার অস্ত্রোপচার হয়। 

সম্পূর্ণ সংজ্ঞাহীন না করে শরীরের একটি অংশ অবশ করে শিশুটির অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শুরু হতেই শিশুটির ভয় কাটাতে সে গান জানে কি না জিজ্ঞেস করেন চিকিৎসক। একটুও না ঘাবড়ে অনন্য গান গাইতে শুরু করে। তখন তার চোখও ঢেকে রাখা হয়েছিল। প্রথমেই সে 'টিপটাপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে গানটি ধরে।' খুদে রোগীর গলা ছেড়ে গান আর মনের জোরে ততক্ষণে অপারেশন থিয়েটারের গুরুগম্ভীর পরিবেশও বদলে গিয়েছে। অনন্যর এই কীর্তি ক্যামেরাবন্দি করতে ভোলেননি অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক এবং নার্সরা। সেই ভিডিও-ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ