Kakdwip crime: মা-কে খুনের অভিযোগে ছেলের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত

Kakdwip crime: মা-কে খুনের অভিযোগে ছেলের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত

Published : Nov 30, 2021, 09:11 PM IST

২০১১ সালে মা-কে শ্বাসরোধ করে খুন করে ছেলে। সেই ঘটনারই সাজা ঘোষণা হল মঙ্গলবার। মা-কে খুনের অভিযোগে ছেলের যাবজ্জীবন ঘোষণা। কাকদ্বীপ মহকুমা আদালতে তাঁর যাবজ্জীবন ঘোষণা হয়।
 

২০১১ সালে মা-কে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে অভিযুক্ত অজয় চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ সেই ঘটনার সাজা এদিন ঘোষণা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। সেখানে বিচারপতি প্লাবন মুখোপাধ্যায় অভিযুক্ত অজয় চক্রবর্তীকে যাবৎজীবন কারাবাসের সাজা শোনান। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিন ২৪ পরগনার সাগর থানার চেমাগুড়ি গ্রামে অভিযুক্ত অজয় তাঁর মা বছর সত্তরের রেনুকা চক্রবর্তীকে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এ বিষয়ে তাঁর দাদা রবিন চক্রবর্তী দক্ষিন ২৪ পরগনার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাগর থানার এস আই রামকৃষ্ণ দাস ঘটনার তদন্ত শুরু করেন। এ বিষয়ে তিনি চার্জশিট দেন কাকদ্বীপ আদালতে। সেই ঘটনার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার সাজা ঘোষণা করে আদালত। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবী এ বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। মাকে খুনের পর তাঁর দেহ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত। ভারতীয় দ্বন্দ বিধি ৩০২ ও ২০১ ধারায় খুন ও প্রমান লোপাটের অভিযোগে অভিযুক্ত প্রমানিত হন অজয়।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ