এসএসসি নিয়োগে দুর্নীতি, বিজেপি-র বিক্ষোভ অভিযান

এসএসসি নিয়োগে দুর্নীতি, বিজেপি-র বিক্ষোভ অভিযান

Published : May 20, 2022, 09:19 PM IST

এসএসসি-র নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি। কলকাতা এবং সল্টলেকের একাধিক স্থানে বিক্ষোভ বিজেপি-র। সল্টলেকে এসএসসি-র আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। পুলিশের ব্যাপক ধরপাকড়, পরিণামে পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতি। 

এসএসসি-র নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি। কলকাতা এবং সল্টলেকের একাধিক স্থানে বিক্ষোভ বিজেপি-র। সল্টলেকে এসএসসি-র আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। পুলিশের ব্যাপক ধরপাকড়, পরিণামে পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতি। বেশ কয়েক জন বিজেপি নেতা ও কর্মীকে আটক করে বিধাননগর পুলিশ। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে হাতাহাতি। কলকাতায় ময়দানে গাঁন্ধী মূর্তির কাছে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। অভিযোগ ছিল অবস্থান বিক্ষোভ করা চাকুরীপ্রার্থীদের বাথরুম ভেঙে দেওয়ার। অভিযোগ, মহিলা বিক্ষোভকারীদের জন্য় এই বাথরুম তৈরি করা হয়েছিল। পুলিশের সঙ্গে চাকুরিপ্রার্থী বিক্ষোভকারীদের মধ্যে বচসা চরম আকার নেয়। এরমধ্যে বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে যান বিজেপি কর্মীরা। এই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে, পরে কয়েক জনকে আটক করা হয়। সজল ঘোষ অভিযোগ করেছিলেন যে ডিসি সাউথের নেতৃত্বে তাদের মারধর করা হয়। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ