শুরু হচ্ছে না নিয়োগ, মন্ত্রীর বাড়িতেই ধর্নায় টেট উত্তীর্নরা, দেখুন ভিডিও

শুরু হচ্ছে না নিয়োগ, মন্ত্রীর বাড়িতেই ধর্নায় টেট উত্তীর্নরা, দেখুন ভিডিও

Published : Nov 10, 2019, 06:55 PM IST
  • রাজ্যের মন্ত্রীর বাড়িতেই টেট বিক্ষোভ
  • মন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে ধর্নায় টেট উত্তীর্নরা
     

চাকরির দাবিতে এবার খোদ রাজ্যের মন্ত্রীর বাড়িতে গিয়ে ধর্নায় বসলেন টেট উত্তীর্নরা। রবিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে যান টেট উত্তীর্ন পঞ্চাশ থেকে ষাটজন যুবক। এঁরা প্রত্যেকেই উর্দু ভাষায় শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন। অভিযোগ কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও তাঁদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়নি। তৃণমূলের নেতা, মন্ত্রীরা বার বার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। রিজুয়ান আলম রিয়াজ নামে এক আন্দোলনকারী অভিযোগ করেন, পরিবহণ এবং সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীও পুজোর আগেই তাঁদের চাকরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পরেও বার বার করে নানা অজুহাতে তাঁদের নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। 

এ দিন সকালেই মন্ত্রী গোলাম রব্বানির কাছে এলে তিনিও চাকরিপ্রার্থীদের কোনও আশ্বাসই দিতে পারেননি বলে অভিযোগ। এর পরেই মন্ত্রীর বাড়িতে ধর্নায় বসেন ওই আন্দোলনকারীরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, সমস্য়া না মিটলে এর পরে তাঁরা আমরণ অনশন শুরু করবেন। জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক সুরজিৎ সেন অভিযোগ করেন, চাকরি দেওয়ার নাম করে তৃণমূল নেতারা এই টেট উত্তীর্নদের থেকে মোটা কাটমানি নিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানির কোনও প্রতিক্রিয়া মেলেনি। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ