Kalimpong snowfall: মরসুমের প্রথম তুষারপাত, কালিম্পংয়ে গিয়ে উপরি পাওনা পর্যটকদের

Kalimpong snowfall: মরসুমের প্রথম তুষারপাত, কালিম্পংয়ে গিয়ে উপরি পাওনা পর্যটকদের

Published : Dec 23, 2021, 12:30 PM ISTUpdated : Dec 23, 2021, 12:37 PM IST

তুষারপাত হল কালিম্পংয়ে। বুধবার দুপুরে আচমকা কালিম্পং সদর থেকে ২২ কিলোমিটার দূরে রিশপে এদিন দুপুরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই শুরু হয় তুষারপাত।

শীতকালে অনেকেই বরফ দেখতে পাহাড়ে ছুটে যান। আর এই শীতের মাঝেই এবার তুষারপাত পাহাড়ে। মরসুমের প্রথম তুষারপাত হল কালিম্পংয়ে। বুধবার দুপুরে আচমকা কালিম্পং সদর থেকে ২২ কিলোমিটার দূরে রিশপে এদিন দুপুরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই সেখানে শুরু হয় তুষারপাত। আর তুষারপাত শুরু হতেই দারুণ খুশির আমেজ কালিম্পংয়ে। প্রতি বছর মোটামুটি ডিসেম্বরের শেষে তুষারপাত হয় কালিম্পংয়ে। কিন্তু এই বছর বড়দিনের আগেই তুষারপাত হল সেখানে। রিশপে সেই সময় ছিল পর্যটক ঠাসা। তুষারপাত দেখে খুশিতে ভাসনে সেখানকার পর্যটকরা। রিশপে তুষারপাত হলেও কালিম্পংয়ে রোদ ঝলমলে আবহাওয়া ছিল। এদিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস। বছরের প্রথম তুষারপাতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে আশাবাদী পর্যটনমহল। মরসুমের প্রথম তুষারপাত, কালিম্পংয়ে ঘুরতে গিয়ে উপরি পাওনা পর্যটকদের।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ