৩ বছর পর ফের একই ঘটনা, ভাঙল দুর্গাপুর ব্যারাজের লকগেট

৩ বছর পর ফের একই ঘটনা, ভাঙল দুর্গাপুর ব্যারাজের লকগেট

Published : Oct 31, 2020, 06:15 PM IST
  • তিন বছর পর আবার লক গেট ভাঙল দুর্গাপুর ব্যারাজের
  • ১ নম্বর গেটের পর এবার ৩১ নম্বর গেট ভাঙল
  • গেট ভেঙে বেড়িয়ে যাচ্ছে জল
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

তিন বছর কাটতে না কাটতেই আবারও লকগেট ভেঙে বিপত্তি দুর্গাপুর ব্যারাজে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ৩১ নম্বর লকগেট ভেঙে জল বার হতে শুরু করে দুর্গাপুর ব্যারাজের। আগে ২৪ নভেম্বর ২০১৭ সালে এখানকার লকগেট ভেঙে যায়। সেই সময় সেখানকার ১ নম্বর লকগেট ভেঙে যায়। খবর পেয়ে সকালেই ব্যারাজ পরিদর্শনে যান পরিদর্শনে যান মেয়র দিলীপ অগস্তি, বিধায়ক সন্তোষ দেবরায়, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পরিদর্শনে পশ্চিম বর্ধমান জেলা শাসক পুর্ণেন্দু মাজি যান সেখানে। আগের বার লক গেট ভেঙে যাওয়ায় ব্যারাজকে জলশূন্য করে দিন চার পরে লকগেট সংস্কার করা হয়েছিল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল সেখানকার মানুষদের। এবারও দেখা দিতে পারে জল সংকট। শিল্পের জন্য জল সরবরাহ হয় এই দামোদর থেকেই। 
তবে ইতিমধ্যেই পাঁচটি লকগেট দিয়ে জল বের করানো হচ্ছে। আজ সন্ধ্যার পরেই সংস্কারের কাজ শুরু বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি অবশ্য জানিয়েছেন এর ফলে পানীয় জলের কোন সংকট দেখা দেবে না আর তার ব্যবস্থাই করা হচ্ছে।
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ