আইপিএল চক্রে জড়িত যুবককে খুন, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ

আইপিএল চক্রে জড়িত যুবককে খুন, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ

Published : Oct 16, 2020, 01:22 PM IST
  • আইপিএল চক্রে জড়িত যুবকের খুন
  • গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মৃত দেহ
  • কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি 
  • ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আবারও উঠে এল আইপিএল বেটিং চক্রের নাম। আইপিএল শুরুর পর থেকেই বারবার আইপিএল বেটিং চক্রের কথা উঠে আসছে। এবার খুন হতে হল আইপিএল চক্রে জড়িত এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার বালাগাছি এলাকায়। মৃত যুবকের নাম রাজিবুল শেখ। অভিযোগ, পেশায় ব্যবসায়ি রাজিবুল আইপিএল চক্রের সঙ্গে জড়িত ছিলেন। মৃতের পরিবার সূত্রে খবর, আইপিএলে টাকা হেরে গিয়ে প্রায় ১২-১৪লাখ টাকার দেনার কবলে পড়ে যায় রাজিবুল। তারপর স্থানিয় এলাকারই কয়েকজন মিলে তার কাছ থেকে টাকা ও তার জমি হাতিয়ে নেয়। এর পরেও শান্তি মেলেনি। ঘটনার দিন রাজিবুলকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এর পরেই বাড়ি থেকে কিছু দূরে গাছ থেকে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। পরিবারের অভিযোগ, ওই যুবককে স্থানীয় দুষ্কৃতীরা টাকা আদায়ের জন্য তুলে নিয়ে গিয়ে খুন করে আত্মহত্যা প্রমাণের জন্য গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ