চুরির ফাঁকেই গরম ভাত রেঁধে খেল চোর, নরেন্দ্রপুরে তাজ্জব গৃহস্থ- পুলিশ, দেখুন ভিডিও

চুরির ফাঁকেই গরম ভাত রেঁধে খেল চোর, নরেন্দ্রপুরে তাজ্জব গৃহস্থ- পুলিশ, দেখুন ভিডিও

Published : Sep 14, 2019, 02:48 PM IST
  • ভাত, পেয়াঁজ ভাজা রেঁধে খেল চোর, নিয়ে গেল নগদ, গয়না
  • দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের ঘটনা
  • চুরি করতে এসে রান্না করে খেল চোর
  • খোয়া গেল নগদ আটচল্লিশ হাজার টাকা, সোনার গয়না

ফাঁকা বাড়িতে কেউ নেই। সেই সুযোগেই চুরি করতে এসে ভাত, পেয়াঁজ ভাজা রেঁধে খেল চোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছএ দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের পূর্ব আদর্শনগর এলাকায়। তবে শুধু ভাত খাওয়াই নয়, যাওয়ার আগে নগদ প্রায় আটচল্লিশ হাজার টাকা নিয়ে গিয়েছে চোর। খোয়া গিয়েছে বেশ কিছু গয়নাও। 

শুক্রবার রাতে নরেন্দ্রপুরের আদর্শনগরের বাসিন্দা শেফালী সর্দারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। তাঁর স্বামী আগেই মারা গিয়েছেন, ছেলেও কর্মসূত্রে বাইরে থাকেন। শেফালীদেবীর মেয়ে অর্চনা সর্দার কাছেই উত্তরায়ণপল্লিতে থাকেন। শুক্রবার রাতে মেয়ের বাড়িতে গিয়েছিলেন শেফালীদেবী। বৃষ্টি নামায় রাতে সেখানেই থেকে যান তিনি। আর সেই সুযোগেই ফাঁকা বাড়িতে ঢুকে নিশ্চিন্তে চুরি করে চোর। শনিবার সকালে বাড়ি ফিরে ঘর লন্ডভন্ড দেখে চুরির কথা বুঝতে পারেন শেফালীদেবী। তিনি জানিয়েছেন, তাঁর সন্তানসম্ভবা মেয়ের চিকিৎসার জন্য পয়তাল্লিশ হাজার টাকা রেখে গিয়েছিলেন জামাই। তা বাদেও নগদ হাজার তিনেক টাকা ছিল। এর পরেই বোঝা যায়, চুরি করতে এসে ভাত রান্না করেও খেয়েছে চোর। কিন্তু শুধু ভাত কি আর খাওয়া যায়, তাই সঙ্গে কিছুটা পেয়াঁজ ভাজাও করে খায় সে। রান্না করা ভাত, পেয়াঁজ ভাজা সবই কিছুটা করে রয়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ