সরকারি বাসের চাকায় পিষ্ট তিনটি গরু, বানতলায় অভিযুক্ত চালক, দেখুন ভাইরাল ভিডিও

সরকারি বাসের চাকায় পিষ্ট তিনটি গরু, বানতলায় অভিযুক্ত চালক, দেখুন ভাইরাল ভিডিও

Published : Oct 13, 2019, 12:46 PM IST
  • দক্ষিণ চব্বিশ পরগণার বানতলার ঘটনা
  • সরকারি বাসের চাকায় পিষ্ট তিনটি গরু

ফাঁকা রাস্তার উপরে শুয়ে রয়েছে তিন তিনটি গরু। হঠাৎই তীব্র গতিতে চলে এল একটি সরকারি বাস। বাস না থামিয়ে গরুগুলির উপর দিয়ে চালিয়ে দিলেন চালক। মর্মান্তিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল বানতলা লেদার কমপ্লেক্সে সংলগ্ন ২ নম্বর গভর্মেন্ট কলোনি এলাকা। অভিযোগ, গত ১১ অক্টোবর সকাল সাড়ে নটা নাগাদ টি- ২ রুটের একটি সরকারি বাসের চালক এই ঘটনা ঘটান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ, ফাঁকা রাস্তায় চাইলেই গরুগুলিকে বাঁচাতে পারতেন চালক। কিন্তু সেরকম কোনও চেষ্টাই তিনি করেননি। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। 

বিষয়টি নিয়ে রাজ্য পরিবহণ দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ  পেলে তা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। গরুগুলিকে সত্যিই বাঁচানোর সুযোগ চালকের সামনে ছিল কি না, তাও দেখা দরকার বলে জানান তিনি। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ