'দিদি কি একাই সৎ', কাটমানি বিতর্কে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন দলেরই কাউন্সিলর, দেখুন ভিডিও

'দিদি কি একাই সৎ', কাটমানি বিতর্কে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন দলেরই কাউন্সিলর, দেখুন ভিডিও

Published : Jun 26, 2019, 12:31 PM ISTUpdated : Jun 26, 2019, 12:34 PM IST
  • মমতাকেই নিশানা করলেন দলের কাউন্সিলর
  • কাটমানি কাণ্ডে মমতাকে নিশানা
  • মেদিনীপুরের কাউন্সিলর মউ রায়
  • মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিপদে সৎ নেতারাও, অভিযোগ কাউন্সিলরের

ক্ষোভটা বাড়ছিলই, এবার কাটমানি বিক্ষোভের মুখে পরে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক তৃণমূল কাউন্সিলর। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই দলের অনেক নেতা আজ কাটমানি বিক্ষোভের মুখে পড়ে বিপদে পড়েছেন। 

অভিযোগকারী ওই তৃণমূল কাউন্সিলরের নাম মউ রায়। তিনি মেদিনীপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, মঙ্গলবার এলাকার এক প্রমোটার দাবি করেন, একটি আবাসন নির্মাণের জন্য ওই তৃণমূল কাউন্সিলরকে দু' লক্ষ টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন মৌদেবী। ওই কাউন্সিলর এই দাবি স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি বলেও দাবি তাঁর। বিষয়টি নিয়ে তিনি থানাতেও যান। সেখান থেকে বেরিয়েই দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই তৃণমূল কাউন্সিলর। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন,  'দিদি এটা বলে আমাদের মতো মানুষকে খুব বিপদে ফেলেছে। দিদি এরকমভাবে বলার পরেই হঠাৎ হঠাৎ লোকে এসে বলছে টাকা দেও। পুলিশ প্রমাণ চাইলেও তাঁরা প্রমাণ দিতে পারছেন না। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কাটমানি ফেরত দিতে হবে বলে যার তাঁর নামে মানুষ এভাবে অভিযোগ করবে?'

এখানেই থেমে থাকেননি ওই তৃণমূল কাউন্সিলর। তাঁর অভিযোগ, 'দিদি যদি মনে করে থাকেন আমি একাই সৎ, তাহলে ভুল। আমাদের মতো অনেক সৎ নেতাই আজ দিদির এই কথায় বিপদে পড়েছেন। এলাকার বয়স্ক মানুষরা আমার পাশে না থাকলে আমি আজ আরও বড় সমস্যায় পড়তাম। আমরা চরম সঙ্কটে পড়েছি, আতঙ্কে রয়েছি।' যদিও বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাবেন বলেও দাবি করেছেন ওই কাউন্সিলর।  
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ