বাড়ি বাড়ি গিয়ে কাটমানি ফেরালেন বাঁকুড়ার তৃণমূল নেতা, দেখুন ভিডিও

বাড়ি বাড়ি গিয়ে কাটমানি ফেরালেন বাঁকুড়ার তৃণমূল নেতা, দেখুন ভিডিও

Published : Jul 08, 2019, 05:26 PM IST
  • বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের ঘটনা
  • অভিযুক্ত তৃণমূল নেতা ভজহরি গড়াই
  • নির্মল বাংলা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ
  • সুদে ধার করে টাকা ফেরালেন তৃণমূল নেতা


টাকা চেয়ে বাড়ি এসে বিক্ষোভ দেখাতে হল না। বরং বাড়ি বাড়ি গিয়ে কাটমানির টাকা ফিরিয়ে এলেন তৃণমূল নেতাই। এমনই ঘটনা ঘটল বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম ভজহরি গড়াই। এ দিন সকালে রীতিমতো গ্রামবাসীদের নামের তালিকা হাতে নিয়ে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে ৯০০ টাকা করে ফিরিয়ে দিয়ে এলেন ভজহরিবাবু। ষাটটি পরিবারের হাতে এ দিন ন' শো টাকা করে তুলে দেন ওই নেতা। 

অভিযোগ, 'নির্মল বাংলা' প্রকল্পে শৌচালয় তৈরির জন্য এলাকার মানুষের কাছ থেকে পরিবার পিছু ন' শো টাকা করে আদায় করেছিলেন ওই নেতা। কিন্তু তার বিনিময়ে কোনও রসিদ দেননি তিনি। এলাকার কিছু মানুষ শৌচালয় সরকারি অনুদানে শৌচালয় তৈরি করতে পারলেও অনেকেই সেই  সুবিধে পাননি। অভিযুক্ত তৃণমূল নেতা শৌচালয় নির্মাণের জন্য নেওয়া টাকা আত্নসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। কিছুদিন আগে ওই টাকা ফেরতের দাবিতে সরব হন এলাকার মানুষজন। তার পরেই বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেন ভজহরিবাবু। তাঁর অভিযোগ, মানুষের থেকে নেওয়া টাকা তিনি ঠিকাদারকে দিলেও তিনি ঠিকমতো কাজ করেননি। তাই সুদে টাকা ধার করে এ দিন এলাকার বাসিন্দাদের বাড়ি গিয়ে টাকা ফেরান তিনি। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ