'চড়িয়ে গাল লাল করে দেব', তৃণমূল নেতার হুমকিতে হাসপাতালে অফিসার, দেখুন ভিডিও

'চড়িয়ে গাল লাল করে দেব', তৃণমূল নেতার হুমকিতে হাসপাতালে অফিসার, দেখুন ভিডিও

Published : Jul 12, 2019, 02:52 PM IST
  • সরকারি অফিসারকে হুমকি তৃণমূল নেতার
  • বীরভূমের ময়ূরেশ্বরের ঘটনা
  • চড় মেরে বের করে দেওয়ার হুমকি
  • হুমকির জেরে অসুস্থ তৃণমূল নেতা
     

সরকারি দফতরের মধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে চড় মেরে গাল লাল করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। তাতেও অবশ্য রাগ মেটেনি ওই নেতার। গলা ধাক্কা দিয়ে ওই আধিকারিককে দফতর থেকে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই আধিকারিক। অধিকারিকের নাম  মৃত্যুজ্ঞয় দত্ত। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম শেখ বসির। তিনি ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ। হুমকির জেরে অসুস্থ হয়ে পড়েন ওই সরকারি আধিকারিক। 

বৃহস্পতিবার মল্লারপুরে ময়ূরেশ্বর এক নম্বর বিএলআরও অফিসে  জমি নিয়ে শুনানির দিন ছিল। তাই বহু মানুষ সেখানে আসেন। কিন্তু ওই একই সময়ে ভূমি দফতরের অতিরিক্ত জেলা শাসকের ডাকা ভিডিও কনফারেন্স থাকায় মৃত্যুঞ্জয় দত্ত নামে ওই আধিকারিক বিকেল চারটে পর্যন্ত শুনানিতে হাজির থাকতে পারেননি। চারটে নাগাদ স্থানীয় বিডিও অফিস থেকে তিনি নিজের দফতরে ফেরেন। কেন তিনি শুনানিতে হাজির হননি, এই অভিযোগ তুলে এর পরই তৃণমূলের ওই নেতা সাধারণ মানুষের সামনে হুমকি দেন ওই আধিকারিককে। ওই তৃণমূল নেতার অভিযোগ, টাকা ছাড়া কাজ করেন না ওই আধিকারিক। রীতিমতো আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় তৃণমূল নেতাকে। পরে অসুস্থ ওই সরকারি আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ