কান ধরিয়ে তৃণমূল ছাড়ার হুমকি, শালবনীতে অভিযুক্ত বিজেপি, দেখুন ভাইরাল ভিডিও

কান ধরিয়ে তৃণমূল ছাড়ার হুমকি, শালবনীতে অভিযুক্ত বিজেপি, দেখুন ভাইরাল ভিডিও

Published : Aug 04, 2019, 06:09 PM IST
  • তৃণমূল কর্মীকে হেনস্থার অভিযোগ 
  • পশ্চিম মেদিনীপুরের শালবনীর ঘটনা
  • মারধরের পাশাপাশি কান ধরে বসিয়ে রাখার অভিযোগ
  • অভিযুক্ত বিজেপি, নিগ্রহের ভিডিও ভাইরাল

তৃণমূল ছাড়তে হবে। এই দাবিতে শাসক দলের এক কর্মীকে হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘক্ষণ ওই তৃণমূল কর্মীকে আটকে রেখে হেনস্থা করা হয়। লাঠি দিয়ে মারধরের পাশাপাশি কান ধরে বসিয়ে রাখা হয়। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত চকতিরানীতে৷ 

নিগৃহীত ওই তৃণমূল কর্মীর নাম স্বপন ঘোষ। অভিযোগ শনিবার রাতে স্থানীয় বাজার থেকে স্বপনবাবুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন বিজেপি সমর্থক। কোনওক্রমে একটি আসবাবপত্রের দোকানে ঢুকে পড়েন স্বপনবাবু। সেখানে গিয়েই কয়েকজন যুবক তাঁকে কান ধরে বসিয়ে রাখার পাশাপাশি মারধরও করে বলে অভিযোগ। দল ছাড়ার জন্য চাপ দেওয়া হয় ওই তৃণমূল সমর্থককে। ঘটনার সময় ওই যুবকদের কয়েকজন ভিডিও তোলে মোবাইলে৷ তা পরে ভাইরাল হয়৷ 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ