এবার রাস্তায় নামছে টোটো অ্যাম্বুল্যান্স, পরিষেবা পাওয়া যাবে ২৪ ঘন্টা

এবার রাস্তায় নামছে টোটো অ্যাম্বুল্যান্স, পরিষেবা পাওয়া যাবে ২৪ ঘন্টা

Published : Oct 09, 2020, 07:15 PM IST
  • সাধারণ মানুষের কথা ভেবে রাস্তায় নামছে টোটো অ্যাম্বুল্যান্স
  • এই অ্যাম্বুল্যান্স দেখা যাবে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে
  • ২৪ ঘন্টা পরিষেবা পাওয়া যাবে এই অ্যাম্বুল্যান্সের
  • এক নজরে দেখে নিন টোটো অ্যাম্বুল্যান্স

প্রান্তিক মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে রাস্তায় নামছে টোটো এম্বুলেন্স। তবে এই পরিষেবা কেবল পাওয়া যাবে পূর্ব মেদিনীপুরে। সেখানে প্রয়াত বুদ্ধদেব ভৌমিকের নামে অ্যাম্বুল্যান্সটি দান করেছে তাঁর পরিবার। বুদ্ধদেব বাবু সেখানকার সমাজসেবী ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। তাই তাঁর নামেই অ্যাম্বুল্যান্সটি দান করা হয় 'বিপন্নবন্ধু' নামের একটি সংস্থাকে। ২ রা অক্টোবর টোটো এম্বুলেন্সটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। মহিষাদল তথা জেলায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজে করে 'বিপন্নবন্ধু' সংস্থা। চিকিৎসা, ঔষধ, এম্বুলেন্স  সহ একাধিক পরিষেবা বিনামূল্যে প্রদান করা থাকে এই সংস্থা। বিপন্নবন্ধুর কর্তৃপক্ষ জানিয়েছেন, এতদিন অ্যাম্বুলেন্স এর মাধ্যমে পরিষেবা দেওয়া হত। তবে সেক্ষেত্রে গ্রামের রাস্তায় নানান রকম সমস্যা হত ফলে পরিষেবা দিতে ভীষন সমস্যায় পড়তে হত তাদের। গ্রামের মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই টোটো অ্যাম্বুলেন্স ভীষণ কার্যকারি হবে বলে মনে করছেন তাঁরা। ২৪ ঘন্টাই পরিষেবা পাওয়া যাবে এই অ্যাম্বুল্যান্সের। তবে তার জন্য যোগাযোগ করতে হবে সংস্থার সঙ্গে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ