সরকারি ভবন ভেঙে মৃত্যু দুই শ্রমিকের, ১২ ঘন্টার চেষ্টায় মিলল দেহ

সরকারি ভবন ভেঙে মৃত্যু দুই শ্রমিকের, ১২ ঘন্টার চেষ্টায় মিলল দেহ

Published : Aug 19, 2020, 02:01 PM ISTUpdated : Aug 19, 2020, 04:27 PM IST
  • অবশেষে উদ্ধার হল দুই শ্রমিকের দেহ  
  • ১২ ঘন্টার উদ্ধারকার্য চালানোর পর মিলল দেহ
  • সরকারি ভবন আচমকা ভেঙে পড়াতেই ঘটে বিপত্তি 
  • সিভিল ডিফেন্স ও এনডিআরএফ টিম -এর চেষ্টায় উদ্ধার হয় দেহ

মেদিনীপুর জেলার কেরানিতলা এলাকার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ব্রিটিশ আমলের এই বিল্ডিং সারাইয়ের কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই। কাজের সুবিধার কারণে পাশে একটি নতুন ভবনও তৈরি করা হয়েছিল। নতুন ভবনে কাজের সমস্ত জিনিস সড়িয়ে নিয়ে গিয়ে সেখানেই দফতরের সমস্ত কাজ চলছিল। পুরোনো বিল্ডিংয়ের কাজ চলাকালীন বেলা দুটোর সময় হাঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে বিল্ডিংটি। মোট কুড়ি জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। আচমকা বিল্ডিং ভেঙে পড়ায় ভেতরে আঁটকা পড়েন অনেকেই। পরে তাদের উদ্ধার করা গেলেও খোঁজ মিলছিল না দু'জন শ্রমিকের। গভীর রাতে সিভিল ডিফেন্স ও এনডিআরএফ টিম এসে উদ্ধারকার্য শুরু করলে ভোর চারটে নাগাদ দুই শ্রমিকের দেহ মেলে। পরে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই শ্রমিক শুভদীপ প্রামানিক (৪০) ও রাম সরেন (২২) গড়বেতার ধাদিকা এলাকার বাসিন্দা ছিলেন। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ