বিপাকে বিষধর, শাঁখামুটির ফোঁস ফোঁসে ঘুম ভাঙল বাড়ির মালিকের, দেখুন ভিডিও

বিপাকে বিষধর, শাঁখামুটির ফোঁস ফোঁসে ঘুম ভাঙল বাড়ির মালিকের, দেখুন ভিডিও

Published : Jul 13, 2019, 02:10 PM IST

 

  • পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা
  • গর্তে পড়ে আটকে যায় বিরাট সাপ
  • খবর পেয়ে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর

রাতে খাওয়া দাওয়া সেরে সবে চোখটা লেগেছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রামদেবপুর গ্রামের বাসিন্দা তরুণ জানার। কিন্তু ঘরের বাইরে জোরালো ফোঁস ফোঁস শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে তিনি দেখেন, সেপটিক ট্যাঙ্ক তৈরির জন্য খুঁড়ে রাখার গর্তের মধ্যে পড়ে আটকে গিয়েছে এক বিষধর। বেরোতে না পেরে সেটিই আস্ফালন করছে। বৃহস্পতিবার রাতভর অবশ্য ওই জায়গাতেই আটকে থাকতে হয় বিষধরকে। সাপ দেখতে ভিড়ও করেন অনেকে। তবে বিষধর সাপটি বেকায়দায় পড়লেও তরুণবাবু বা অন্য কেউই সেটির কোনও ক্ষতি করেননি। 

শেষ পর্যন্ত শুক্রবার সকালে বন দফতরে সাপটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন তরুণবাবু। তাদের থেকেই খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, সাপটি শাঁখামুটি প্রজাতির। লম্বায় বেশ কয়েক ফুট লম্বা এই সাপ যথেষ্টই বিষধর। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলেই খবর। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ