তৃণমূলের নেতা মারধর করছেন স্ত্রী ও মেয়েকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তৃণমূলের নেতা মারধর করছেন স্ত্রী ও মেয়েকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Published : Oct 17, 2020, 12:50 PM IST
  • স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর করছেন তৃণমূলের নেতা
  • মারধরের ভিডিও বানিয়ে নিজেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
  • সঙ্গে ক্যাপশন দিলেন 'স্ত্রী এবং মেয়েকে মারধর করছি, কেমন লাগছে বন্ধুরা?'
  • এক নজরে দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিও

মেয়ে ও স্ত্রী -কে মোরধর করে সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তৃণমূল নেতা মইনুল হোসেন মোল্লা। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরে। অভিযুক্ত ব্যক্তি জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, বুধবার মইনুল হোসেন মোল্লা তার নিজের প্রোফাইল থেকে নিজের স্ত্রী এবং মেয়েকে মারধর -এর একটি ভিডিও নিজেই পোস্ট করেন। পোস্ট করে আবার তিনি এও লেখেন 'স্ত্রী এবং মেয়েকে মারধর করছি, কেমন লাগছে বন্ধুরা?'। মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। পরে অবশ্য সেই ভিডিও ডিলিট করে দেন ওই ব্যক্তি, ততক্ষণে অনেকেই ডাউনলোড ও করে ফেলেছেন সেই ভিডিও। এই পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলেও শুরু হয় গুঞ্জন। এরপরই তিনি স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বন্ধ তার মোবাইল ফোনটিও। এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, মইনুল তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। বারবার তাকে বলা সত্ত্বেও তিনি নিজেকে শোধরাননি। অন্যদিকে, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, এই ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা। তার পরিবারের লোকজনকে যেভাবে মারধর করা হয়েছে তা নিন্দনীয়। আমরা এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করবো এবং যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নেব।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ