সোনারপুরের অনাথ আশ্রমে বিরাট, এইচআইভি আক্রান্ত শিশুদের আপন করে নিলেন কোহলি, দেখুন ভিডিও

সোনারপুরের অনাথ আশ্রমে বিরাট, এইচআইভি আক্রান্ত শিশুদের আপন করে নিলেন কোহলি, দেখুন ভিডিও

Published : Nov 20, 2019, 03:45 PM ISTUpdated : Nov 20, 2019, 03:49 PM IST
  • সোনারপুরের অনাথ আশ্রমে বিরাট কোহলি
  • পিঙ্ক টেস্টের আগে এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে সময় কাটালেন
  • ইডেনে খেলা দেখতে যাওয়ার আমন্ত্রণ জানালেন বিরাট

কলকাতায় পিঙ্ক টেস্ট খেলতে এসে এইচআইভি আক্রান্ত অনাথ শিশুদের সঙ্গে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এ দিন সকালে দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরে আপনজন আনন্দঘর বলে একটি অনাথ আশ্রমে যান বিরাট। সেখানে একটি বিজ্ঞাপনের শ্যুটিং সারেন তিনি। শ্যুটিংয়ের মাঝেই ওই অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান ভারত অধিনায়ক। তাদের হাতে তুলে দেন উপহার। প্রায় পাঁচ ঘণ্টা শিশুদের সঙ্গে থাকেন বিরাট। শিশুদের সঙ্গে প্রাতরাশও সারেন বিরাট। তাদের হাতে তুলে দেন উপহার। আশ্রম কর্তৃপক্ষের দেওয়া উপহারও শিশুদের হাত থেকে নেন বিরাট। উপহার হিসেবে বিরাটের হাতে তুলে দেওয়া হয় ২৫৪টি গোলাপ দিয়ে তৈরি ফুলের তোড়া, বাংলার চা, চানাচুর, মা দুর্গার ছবি। শিশুদের কাছে ডেকে নিয়ে ছবিও তোলেন ভারত অধিনায়ক। এইচআইভি আক্রান্ত ওই শিশুরা বিরাটকে কথা দেয়, ঠিকমতো ওষুধ খাবে তারা। 

অনাথ আশ্রমটির প্রতিাষ্ঠাতা অঞ্জন ঘোষ জানান, শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা পিঙ্ক টেস্টের শুরুতে খেলোয়াড়দের হাত ধরে মাঠে নিয়ে যাবে ওই অনাথ আশ্রমের আবাসিকরা। জাতীয় সংগীতের সময়ও অংশ নেবে তারা। তিনি জানান, বিরাটের বাইশ গজের লড়াই দেখে নিজেদের জীবন সংগ্রামে অনুপ্রাণিত হয় ওই শিশুরা। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ