ভোটের আগে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভোটের আগে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published : Feb 22, 2022, 07:50 PM IST

২৭ ফেব্রুয়ারি রয়েছে পুরসভা নির্বাচন। সব জায়গায় জোর কদমে চলছে ভোটের প্রচার। জেলায় জেলায় পুরভোটের প্রস্তুতি তুঙ্গে। ভোটের আগে ফের ভাটপাড়ায় অশান্তি। বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ। পুলিশের তৎপরতায় অবশেষে উদ্ধার বিজেপি প্রার্থী।

ফের বিজেপি প্রার্থী কে অপহরন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশি তৎপরতায় অবশেষে উদ্ধার হলো বিজেপি প্রার্থী।ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক কে ফের অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। জগদ্দলের স্থিরপাড়া বালক সংঘ ক্লাবের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে ভাটপাড়া থানার পুলিশ উদ্ধার করলো অপহৃত বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক কে। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই  উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া পৌর এলাকা। এদিন থানা থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী বলেন তাকে মারধর করা হয়েছে। তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে বলা হচ্ছে আর তিনি তাতে রাজি নন তাই তাকে বারবার অপহরন করে অত্যাচার করা হচ্ছে। এই অপহরনের ঘটনায় আতঙ্কিত বিজেপি প্রার্থী ও তার গোটা পরিবার। তাদের দাবি উপযুক্ত নিরাপত্তা দিতে হবে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ