আমেরিকান জামাই, তাই নোবেল, অভিজিৎকে নিয়ে নিঃসংশয় দিলীপ, দেখুন ভিডিও

আমেরিকান জামাই, তাই নোবেল, অভিজিৎকে নিয়ে নিঃসংশয় দিলীপ, দেখুন ভিডিও

Published : Oct 22, 2019, 03:59 PM IST
  • এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের
  • ব্যক্তিগত আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে তাঁর দরাজ প্রশংসা করছেন। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মেধা এবং যোগ্যতা নিয়ে এখনও হয়তো কিছুটা সংশয়ে রয়েছেন বিজেপি নেতারা। অন্যান্য নেতাদের সঙ্গে সেই সুরে সুর মেলাচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বও। এবার রাহুল সিনহার পরে অভিজিৎবাবুর নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ঝাড়গ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু প্রথমে বলেন, 'উনি নোবেল পাওয়ার পর আমি নিজেই অভিনন্দন জানিয়েছি। বিভিন্ন মানুষ বিভিন্ন মত প্রকাশ করেছেন। সবারই বলার অধিকার আছে গণতন্ত্রে।'

এই পর্যন্ত বলেই অবশ্য থামেননি দিলীপ ঘোষ। খড়্গপুরের সাংসদ এর পর বলতে শুরু করেন, ''আমেরিকার জামাই হতে হয়, কোনও সন্দেহ আছে কি? দু' জন অর্থনীতিবিদ নোবেল পেয়েছেন, দু' জনেই আমেরিকান বিয়ে করেছেন। এটাও কারণ হতে পারে। এটাই বাস্তব সত্য!' তবে এই প্রথম নয়, নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এর আগে একইভাবে কটাক্ষ এবং আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। অমর্ত্য সেনের মতোই কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির সমালোচনা করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর তাতেই তিনি বিজেপি নেতাদের রোষের কারণ হয়ে উঠেছেন। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ