প্রধানমন্ত্রীর স্ত্রীর পুজো করালেন, শিহরিত আসানসোলের মন্দিরের পুরোহিত, দেখুন ভিডিও

প্রধানমন্ত্রীর স্ত্রীর পুজো করালেন, শিহরিত আসানসোলের মন্দিরের পুরোহিত, দেখুন ভিডিও

Published : Sep 17, 2019, 01:24 PM ISTUpdated : Sep 17, 2019, 02:04 PM IST
  • পুজো দিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন, 
  • আসানসোলের মন্দিরে পুজো দিলেন যশোদা বেন
  • সোমবার দুপুরে হঠাৎই মন্দিরে হাজির হন তিনি
  • ধানবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন মঙ্গলবার। আর তার ঠিক আগের দিন আচমকাই আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলেন নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদা বেন। ধানবাদে একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে এসে এক ফাঁকে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। 

সোমবার বেলা পৌনে একটা নাগাদ হঠাৎই কল্যাণেশ্বরী মন্দিরে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মা কল্যাণেশ্বরী মন্দির এবং শিব মন্দিরে পুজো দেন তিনি। শুভঙ্কর দেওঘরিয়া ও বিল্টু মুখোপাধ্যায় নামে দুই সেবায়েতের কাছে মা কল্যাণেশ্বরীর পুজো দেন তিনি। দক্ষিণা হিসেবে ১০১ টাকা দেন দুই সেবায়েতকে। এর পর শিব মন্দিরে গিয়ে জলও ঢালেন তিনি। পুজো দিয়েই গাড়িতে উঠে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেন যশোদা বেন। মন্দিরের পুরোহিতরা জানান, সবার মঙ্গলকামনায় পুজো দিয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী।  পুরোহিত বিল্টু মুখোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রীর পুজো আমি করাচ্ছি, এটা ভেবেই শিহরিত লাগছিল।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ