বিকট শব্দে মোবাইল বিস্ফোরণ, মৃত্যু গৃহবধূর

বিকট শব্দে মোবাইল বিস্ফোরণ, মৃত্যু গৃহবধূর

Published : Feb 02, 2022, 10:52 AM IST

মোবাইল ফোন বিস্ফোরণে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটে কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম শম্পা বৈরাগী। সোমবার দুপুরে মোবাইল ফোনটি চার্জে দেওয়া ছিল। চার্জে দেওয়া অবস্থায় মোবাইলটি বিকট শব্দে ফেটে যায়। ঘটনায় গুরুতর জখম হন শম্পা বৈরাগী।

মোবাইল ফোন ব্লাস্ট করে মৃত্যু এক গৃহবধূর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকার। মৃত গৃহবধূর নাম শম্পা বৈরাগী(২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সোমবার দুপুরে বাড়িতে মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন  শম্পা বৈরাগী। তখনই বিকট শব্দে মোবাইল ব্লাস্ট করায় গুরুতর জখম অবস্থায় চিৎকার করতে থাকে গৃহবধূ। পরে পরিবারের লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে  স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। আজ সেখানেই মৃত্যু হয় গৃহবধূ শম্পা বৈরাগীর। ঘটনার পর থেকে  রীতিমতো আতঙ্কিত  এলাকাবাসীরা। তবে কী কারনে মোবাইল ফোন ব্লাস্ট করলো সে কারন স্পষ্ট নয়। তবে ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয় মোবাইল ব্লাস্টের কারনে মৃত্যু হয়েছে গৃহবধূর। কিন্তু  কী কারনে ব্লাস্ট করলো মোবাইল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ