পুলিশ সেজে প্রেমের প্রস্তাব, যুবককে রাস্তাতেই পরের পর চড় তরুণীর, দেখুন ভিডিও

পুলিশ সেজে প্রেমের প্রস্তাব, যুবককে রাস্তাতেই পরের পর চড় তরুণীর, দেখুন ভিডিও

Published : Jul 21, 2019, 06:06 PM IST
  • তরুণীকে উত্যক্ত করার অভিযোগ যুবকের বিরুদ্ধে
  • পূর্ব বর্ধমানের কালনার ঘটনা
  • অভিযুক্তকে হাতেনাতে ধরে শাস্তি তরুণীর
  • পুলিশ পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ

যুবকের বিরুদ্ধে তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত করার অভিযোগ। শেষ পর্যন্ত অভিযুক্তকে মাঝরাস্তায় পেয়ে হাতেনাতে শাস্তি দিলেন নিগৃহীতা। বন্ধুদের সঙ্গে যুবককে ধরে বেশ কয়েকটি চড়, থাপ্পড় মারে ওই তরুণী। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত জনতাও ওই যুবককে মারধর করে। শেষ পর্যন্ত পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের কালনা গেট এলাকা। 

ওই তরুণীর অভিযোগ, কিছুদিন আগে বাড়ি ফেরার পথে টোটোয় ওই যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। নিজেকে একটি নামী বাংলা বিনোদন চ্যানেলের মেক আপ আর্টিস্ট বলে পরিচয় দেয় কালনা গেট এলাকার বাসিন্দা সুদীপ দাস নামে ওই যুবক। বিধানপল্লির বাসিন্দা ওই তরুণীর থেকে মোবাইল নম্বরও নেয় সে। অভিযোগ, এর পর থেকেই ফোন করে এবং হোয়াটসঅ্যাপে ওই তরুণীকে উত্যক্ত শুরু করে সুদীপ। প্রেমের প্রস্তাবও দেয় সে। ওই তরুণী তাতে সাড়া না দেওয়ায় পুলিশের পোশাক পরা ছবি পাঠিয়েও ওই যুবক তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে রাস্তায় ওই যুবককে ধরে ফেলেন ওই তরুণী। তার পরেই শুরু হয় মারধর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ