যুবককে বেধড়ক মার, রেয়াত নয় বৃদ্ধাকেও, নদিয়ায় আইন ভাঙলেন আইনজীবী, দেখুন ভিডিও

যুবককে বেধড়ক মার, রেয়াত নয় বৃদ্ধাকেও, নদিয়ায় আইন ভাঙলেন আইনজীবী, দেখুন ভিডিও

Published : Jul 07, 2019, 07:52 PM IST
  • নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা
  • পায়রা চুরির অভিযোগে যুবককে মারধর
  • অভিযুক্ত তেহট্ট আদালতের এক আইনজীবী
  • ভিডিও ভাইরাল হতেই শাস্তি দাবিতে সরব মানুষ
     

পায়রা চুরির অভিযোগে সালিশি সভা ডেকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই সিভিলগঞ্জে। এমন কী, ওই যুবকের ঠাকুমা তাঁকে বাঁচাতে গেলে ওই বৃদ্ধাকেও রেয়াত করা হয়নি। চুরিরি অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানাও আদায় করা হয় ওই যুবকের থেকে। অভিযোগ, ঘটনার কথা পুলিশকে জানালে নির্যাতিত পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয় ওই আইনজীবী। এই ঘটনার প্রায় দেড় মাসপর ওই  যুবককে মারধরের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তেহট্ট জুড়ে। আর এর পরেই সাহস করে শনিবার সন্ধ্যায় তেহট্ট থানায় অভিযুক্ত আইনজীবী গোবিন্দ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিত যুবক উৎপল চৌধুরী। 

সূত্রের খবর, গত ১৬ মে তেহট্ট থানার বেতাই সিভিলগঞ্জের বাসিন্দা উৎপল চৌধুরীকে পায়ারা চুরির মিথ্যা অভিযোগে রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে সালিশি সভা বসিয়ে মারধর করে তেহট্ট কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস। আইনজীবীর হুমকিতে এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করেছেন বলে দাবি করেছেন নির্যাতিত যুবক এবং তাঁর ঠাকুমা। কিন্তু গত সপ্তাহে এই ভিডিও এলাকায় ছড়িয়ে পড়তেই অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী। তার পরেই পুলিশে অভিযোগ জানান উৎপল। বিপদ বুঝে শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত আইনজীবী। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ