Rohit Sharma-Ritika Fight: ভারতের জয়ের মুহূর্তে মাঠের মধ্যে স্ত্রীর সঙ্গে রোহিতের ঝামেলা, দেখুন সেই Viral ভিডিও

Published : Mar 09, 2026, 01:42 PM IST
Rohit Sharma and Ritika Sajdeh caught fighting after Team India won T20 World Cup final

সংক্ষিপ্ত

বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী রীতিকা সাজদেহর একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং নেটিজেনদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই ভিডিওতে, রোহিতের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে রীতিকাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মার একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। এতে রোহিতকে বলতে দেখা গেছে 'টিম ইন্ডিয়া ইতিহাসের পুনরাবৃত্তি করবে এবং টিম ইন্ডিয়া ইতিহাসকে হারাবে'। রোহিতের এই বক্তব্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা সত্য প্রমাণ করেছেন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে। একইভাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাকেও আনন্দে নাচতে দেখা গেছে। তবে, রোহিত এবং তাঁর স্ত্রী রীতিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে।

কী রয়েছে ভিডিওতে

বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী রীতিকা সাজদেহর একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং নেটিজেনদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই ভিডিওতে, রোহিতের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে রীতিকাকে। ভিডিও দেখে মনে হচ্ছে, তাঁদের মধ্যে কিছু একটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে কাছে বেশ উত্তেজিত হয়ে কথা বলছেন।

 

 

ম্যাচ-পরবর্তী উদ্‌যাপনের সময় ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্তটি। কথা বলার সময় রোহিতকে বেশ উত্তেজিত মনে হচ্ছিল। তাঁর অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের জন্য তিনি বেশ সিরিয়াস হয়ে উঠেছিলেন। রীতিকাকেও একই রকম ভাবে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। মনে হচ্ছে হয়তো কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ হয়েছে। রোহিতের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্চিল তিনি তখন স্ত্রীর কথা শুনতে রাজি নন। বোঝা যাচ্ছিল, সেই মুহূর্তে তাঁদের মধ্যে সব কিছু একেবারেই ঠিকঠাক ছিল না।

এদিকে, এই ভিডিওর একেবারে শেষে রীতিকাকে আবার হাসতেও দেখা যাচ্ছে। তাই, এটা কি সত্যিকারের তর্ক ছিল নাকি মাঠের শব্দের কারণে তিনি কেবল রোহিতের সঙ্গে জোরে কথা বলছিলেন তা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gobardanga: গোবরডাঙায় মেকআপ শিল্পীকে ধর্ষণের হুমকি ও অশালীন আচরণ! ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে 'গোবিন্দ'!
ভোটের পরেই আশান্ত বাংলাদেশ! জামাতের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্যাতিত ২ তরুণী