কেমন কাটবে এই সপ্তাহ কী বলছে সাপ্তাহিক রাশিফল কর্মজগতে কতটা প্রভাব পরবে এই সপ্তাহে কি ভাগ্য প্রসন্ন হবে
মেষ- সপ্তাহের প্রথমদিকে বাড়িতে নতুন অতিথির আগমণ ঘটতে পারে। পৈত্রিক সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সপ্তাহের শেষের দিকে। প্রেমের ক্ষেত্রে নিঃসঙ্গতা আসতে পারে। এই সপ্তাহে নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। ব্যবসায় মিশ্র প্রভাব পড়বে। খরচ বাড়ায় সঞ্চয় বেশি হবে না।
বৃষ- এই সপ্তাহের শুরুর দিকেই প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে জায়গায় উন্নতির সম্ভাবনা রয়েছে। কাছের মানুষের শারীরিক অসুস্থতার জন্য চিন্তা বাড়তে পারে। পারিবারিকক্ষেত্রে বিবাদ মিটে যাওয়ার যোগ রয়েছ। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ মিলতে পারে। খরচ বাড়ার ফলে সঞ্চয় কম হবে। সমালোচনা করতে গিয়ে অশান্তি ডেকে আনতে পারেন। ব্যবসায় ভালো-মন্দ মিশিয়েই চলবে।
মিথুন- অতিরিক্ত কথা বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে কাজের জায়গায় উন্নতির যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে ভালো সুযোগ আসতে পারে। বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে।তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জায়গায় চাপ বাড়তে পারে।
কর্কট- এই সপ্তাহে দীর্ঘ দিনের কোনও আশা পূরণ হতে পারে। নতুন কোনও ব্যবসায় পা রাখার জন্য খুবই ভাল সময়। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে। এই সপ্তাহে আগুন থেকে একটু সাবধান থাকুন। কাজের জায়গায় সুনাম বাড়বে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়বে।
সিংহ- এই সপ্তাহে সৃজনশীল কোনও কাজের ফলে উন্নতির যোগ রয়েছে। খরচ বাড়ার ফলে মানসিক চাপ বাড়বে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ব্যবসায় নতুন কিছু করার সুযোগ রয়েছে, সুযোগটিকে কাজে লাগান। প্রতিবেশীর কারণে সামাজিক বদনাম হতে পারে।
কন্যা- এই সপ্তাহে দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে। কোনও বন্ধুকে আপনার বিপদের দিনে পাশে পাবেন । তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। ব্যবসায় খুব একটা ভালো ফল হবে না। সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। খরচ বাড়ায় সঞ্চয় বেশি হবে না।
তুলা- শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। বাবা-মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে। মধ্যে সম্পর্কের উন্নতি হবে। সাংসারিক খরচ বাড়ার ফলে সঞ্চয় বেশি হবে না। নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। অকারণে কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহের শুরুতে ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন এই সপ্তাহের শেষে।
বৃশ্চিক- এই সপ্তাহ ব্যবসার জন্য খুব ভালো। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে ব্যবসা ভালো হলেও খরচ বাড়ায় সঞ্চয় কম হবে। সম্পত্তির ব্যাপারে ভাই বোনদের মধ্যে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাইরে থেকে কোনও অতিথি আসার যোগ আছে। বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। অসৎ পথে আয় করতে গিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
ধনু- এই সপ্তাহে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।সঙ্গীর ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও অতিথি আসায় খরচ বৃদ্ধি পেতে পারে।প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে। খরচ বাড়ায় সঞ্চয় খুব একটা বেশি হবে না। শরীর খারাপ থাকায় কাজের জায়গায় ক্ষতি হতে পারে। জমি কেনা-বেচা সংক্রান্ত বিষয়ে আইনি সমস্যা দেখা দিতে পারে।
মকর- গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এই সপ্তাহ ভালো। বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলেও শারীরিক অসুস্থতার কারণে ভেস্তে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো ঝামেলা মিটে যেতে পারে এই সপ্তাহে। সঞ্চয় কম হবে। কর্মক্ষেত্রে নতুন দ্বার খুলে যাবে আজকের দিনে।
কুম্ভ- এই সপ্তাহে ব্যবসা খুব একটা ভালো হবে না। আর্থিকক্ষেত্রে চাপ থাকবে। বন্ধুদের সঙ্গে অশান্তির কারণে মনে কষ্ট পেতে পারেন। লেখাপড়ার ক্ষেত্রে প্রবল চাপ থাকবে এই সপ্তাহে। দাম্পত্য অশান্তি মিটে যেতে পারে।
মীন- এই সপ্তাহে গুরুজনদের শরীর নিয়েও চিন্তা বাড়তে পারে। বাড়তি কাজের জন্য শরীর খারাপ হতে পারে। সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা হতে পারে। পুরনো কোনও ব্যধি আবার বাড়তে পারে। প্রেমের জন্য এই সপ্তাহ আপনার জন্য খুব একটা শুভ হবে না।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.